চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটকাকু সিরিজের ‘ছোটকাকু ক্যান্ডি’

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
7:16 পূর্বাহ্ন 18, মার্চ 2016
in বাংলাদেশ
A A

ছোটকাকু সিরিজ…….নাটক সিনেমার পর এবার চকোলেট ক্যান্ডি। চ্যানেল আই প্রাঙ্গণে ছোটকাকু ক্লাবের উদ্যোগে শিশু সমাবেশে উদ্বোধন হলো প্রাণের নতুন চকোলেট ব্রান্ড ছোটকাকু ক্যান্ডি।

ওই সমাবেশে ছোটকাকু উপন্যাসের লেখক এবং ছোটকাকুর অভিনেতাসহ সবারই প্রত্যাশা, শিশুদের জন্য এক সুন্দর আনন্দময় বাংলাদেশ এবং পৃথিবী।

তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে শিশুদের জন্য একটু অন্যরকমই ছিলো চৈত্রের শুক্রবারের বিকেলটা। চ্যানেল আইয়ের পর্দায় চোখ সবার। তাদের প্রিয় টিভি সিরিজ ছোটকাকু ক্লাবের উদ্যোগে শিশু সমাবেশ। সাথে তাদের জন্য প্রাণের ছোটকাকু ক্যান্ডি। নতুন এক চকোলেট ব্রান্ডের উদ্বোধন… প্রিয় চরিত্রের মিষ্টি ক্যান্ডি।

প্রাণের হেড অব মার্কেটিং এন্ড সেলস একেএম মইনুল ইসলাম শিশুদের উদ্দেশ্যে বলেন, শিশুরা ছোটকাকু পছন্দ করলে ছোটকাকু ললিপপ, বাবলগাম, ওয়েফার, চকোলেটের মতো পণ্য বাজারে আনা হবে।

স্নিগ্ধ রোদের পরশের মতো ছোটকাকুর লেখক শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর আর পর্দার ছোটকাকুর অভিনেতা আফজাল হোসেনের সান্নিধ্যে যেনো উচ্ছ্বল আনন্দের এক বর্ণিল বিকেল।

ছোটকাকু অভিনেতা আফজাল হোসেন রসিকতা করে বলেন, ‘এক সময় ছোটকাকু ছিলো শুধু বইয়ে পড়ার বিষয়। তারপর একসময় ছোটকাকু হলো টেলিভিশনে দেখার বিষয়। আর এখন ছোটকাকুকে খাওয়াও যাবে!’

শিশু সমাবেশে ছোটকাকু ক্যান্ডির লোভ সামলাতে পারেননি বড় শিশুরাও। যারা তাদের নিজ কর্মগুণে প্রিয় শিশুদের কাছে।

অভিনেত্রী সুবর্ণা মোস্তফা শিশুদের ছোটকাকু দেখা, বই পড়া ও ক্যান্ডি খাওয়ার পাশাপাশি লেখাপড়া করে ভালো মানুষ হওয়ার এবং দেশকে ভালোবাসার উপদেশ দেন।

অভিনেতা ইমন মনে করেন, ছোটকাকুর মধ্য দিয়ে ছোটদের চলচ্চিত্রের অপেক্ষার সমাপ্তি ঘটলো, ‘আর আমি এখন অপেক্ষা করছি কখন ছোটকাকুকে খাবো!’

‘ছোটকাকু এতো মহান কেনো জানো?’ স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বলেন, ‘কারণ ছোটকাকু সৎ, ছোটকাকু আগ্রহী, ছোটকাকু উৎসাহী, ছোটকাকু সত্য কথা বলে, কখনো ঘুষ খায় না, মিথ্যে কথা বলে না।’

ছড়াকার আমিরুল ইসলাম বলেন, ছোটকাকু প্রথম লেখা হলো, তা বইয়ে গেলো, বই থেকে নাটক, নাটক থেকে চলচ্চিত্রে, আর এখন ক্যান্ডিতে। ছোটকাকু সিরিজকে শুভকামনা জানান তিনি।

আরো ছিলেন অভিনেতা শহিদুল আলম সাচ্চু, ছোটকাকু ক্লাবের সদস্য শামসুল আরেফিনসহ অন্যান্যরা।

কাঁচা আমের স্বাদের মিষ্টি ক্যান্ডি যেনো ছোটকাকুর ছোঁয়া নিয়ে আনন্দে ভাসালো উপস্থিত শিশুদের। সঙ্গে নাচে গানে ম্যাজিক। ছোটকাকু সবার হৃদয়ে। ছোট পর্দা ছাড়িয়ে এবার ছোটকাকুকে দেখা যাচ্ছে বড় পর্দায়। শুক্রবার থেকে চলছে ‘কক্সবাজারের কাকাতুয়া’ সিনেমা যমুনা ব্লকবাস্টারে।

Tags: চ্যানেল আইছোটকাকুপ্রাণ
Previous Post

ছোটকাকু সিরিজের ‘ছোটকাকু ক্যান্ডি’

Next Post

রিজাল ব্যাংকের ম্যানেজারসহ পাঁচজনকে তলব

Next Post

রিজাল ব্যাংকের ম্যানেজারসহ পাঁচজনকে তলব

রিজাল ব্যাংকের ম্যানেজারসহ পাঁচজনকে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT