চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের মুখে মুখে রটে যাবে জায়েদ-পরীর ‘অন্তর জ্বালা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 26, নভেম্বর 2017
in বিনোদন
A A

দু’দিন আগেই চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি ফেসবুকে পোস্ট করে চিত্রনায়িকা পরীমনি লিখেছিলেন, ‘ছবির এই মানুষটাকে কেউ চেনেন? আমি বলছি কেউ চেনেন না। তিনি একজন অভিনেতা, একজন হিরো। আর অভিনেতা-হিরো সব জায়েদ খানের নতুন পরিচয়। যা আসলেই আগে কোনদিন ছিলো না তার। আর না আপনারা তাকে এই সম্বোধনে ডেকেছেন। কিন্তু তিনি ‘অন্তর জ্বালা’য় একজন অভিনেতা। পরিপক্ক অভিনেতা।’

বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘অন্তর জ্বালা’য় জায়েদ খানের অভিনয় সামর্থকে সম্মান জানাতে এভাবেই তাকে তুলে ধরেছেন সহশিল্পী পরীমনি। আর এভাবে তাকে পরিচয় করিয়ে দেয়ার কিছুটা আঁচ পাওয়া গেল রবিবার সন্ধ্যায় ইউটিউবে ‘অন্তর জ্বালা’র টাইটেল সং রিলিজ হওয়ার পর।

প্রখ্যাত নির্মাতা মালেক আফসারির পরিচালনায় ‘অন্তর জ্বালা’ ছবির টিজার দেখেই চিত্রনায়ক জায়েদ খানকে অনেকেই নতুনভাবে আবিষ্কার করেছেন। অনেকে বলছেন, টিপিক্যাল অভিনয়ের খোলস ছেড়ে এই ছবিতে জায়েদ খানকে বের করে এনেছেন নির্মাতা। আর এবার ছবির টাইটেল সং ‘অন্তর জ্বালা’তে সেই প্রমাণই যেন রাখলেন জায়েদ খান।

‘ছোট ছোট কিছু আশা, জমেছে এই মনে/চুপি চুপি ভালোবাসা এসেছে জীবনে’-এমন কথায় ‘অন্তর জ্বালা’ ছবির নাম গানের শুরু। যেখানে পারফর্ম করেছেন জায়েদ খান ও পরীমনি। গানের দৃশ্যের প্রতিটি এক্সপ্রেসনে পরিপক্ক অভিনেতা জায়েদ খানেরই দেখা পাওয়া গেছে। আর সঙ্গে পরীমনি ছিলেন অনবদ্ধ। সুদীপ কুমার দ্বীপের লেখায় গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও ন্যান্সী। অন্যদিকে ছবির নাম গানটি মানুষের মুখে মুখে রটে যাবে বলেই চ্যানেল আই অনলাইনের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন ছবির নির্মাতা মালেক আফসারি।

ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে বছরের প্রতীক্ষিত ছবি ‘অন্তর জ্বালা’। নানা কারণেই ছবিটি বছর শেষে আলোচনার শীর্ষে। এরইমধ্যে ছবির প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা থেকে ছবির কলাকুশলীরাও। পিরোজপুরে ঘটে যাওয়া এক ঘটনার উপর ভিত্তি করেই মূলত নির্মাণ করা হয়েছে ছবিটি। এতে নায়ক মান্নার এক পাগল ভক্তের চরিত্রে অভিনয় করেন জায়েদ খান। ছবিতে জায়েদ ও পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।

মানুষের মুখে মুখে রটে যাবে জায়েদ-পরীর ‘অন্তর জ্বালা’:

Tags: অন্তর জ্বালাজায়েদ খানপরীমনিমালেক আফসারি
Previous Post

বিপিএলে থেকেও নেই শুভ

Next Post

সুইডেনে প্রবাসী শিশুদের ভিন্নরকম ক্রিকেট

Next Post
সুইডেনে প্রবাসী শিশুদের ভিন্নরকম ক্রিকেট

সুইডেনে প্রবাসী শিশুদের ভিন্নরকম ক্রিকেট

ফখরুল ইসলাম বক্তৃতা দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সময় শেষ প্রস্তুতি নিন: সরকারকে ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT