চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
2:06 অপরাহ্ন 25, নভেম্বর 2017
in অর্থনীতি
A A
বাজারে পেঁয়াজের ঝুড়ি, দাম বাড়ার সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বেড়েছে পেঁয়াজের দাম। গত দুই থেকে তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে প্রায় ১৫ থেকে ২০ টাকা।

শনিবার রাজধানীর কারওয়ান বাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে দেখা যায়, বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়, যা ২ থেকে ৩ দিন আগে বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়। আর এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে।

আর আমাদানি করা পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা, যা ৩ থেকে ৪ দিন আগে ৬০ টাকায় আর এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৫০ থেকে ৫৫ টাকায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে প্রায় ৩০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, ভারতে খারাপ আবহাওয়ার কারণে উৎপাদন কম হয়েছে। ফলে সেখান থেকে পেঁয়াজ কম আসছে। এছাড়া সেখানে দামও বেড়েছে। তাই বাংলাদেশে এর প্রভাব পড়েছে। তবে আর অল্প কয়েকদিনের মধ্যে নতুন পেঁয়াজ উঠবে, তাই বাড়তি এই দাম বেশিদিন থাকবে না বলে মনে করছেন তারা।

কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী ইদ্রিস আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবার দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে প্রায় ২০ টাকা। এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি করেছি ৫৫ থেকে ৬৫ টাকায়।

রুহুল আমিন নামে অপর এক ব্যবসায়ী বলেন, কিছুদিন পরই বাজারে নতুন পেঁয়াজ আসবে। তাই এখন দাম কমার কথা। কিন্তু উল্টো বাড়ছে। এভাবে দাম বাড়া ঠিক নয়। তবে পাইকারিতে দাম বাড়ায় আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হয়।

এ বিষয়ে পেঁয়াজের আড়তদার ও ব্যবসায়ী সমিতির নেতা আমিনুল ইসলাম বুলবুল চ্যানেল আই অনলাইনকে বলেন, শিগগিরই দাম কমে যাবে। কারণ কয়েকদিন পরই নতুন পেঁয়াজ আসা শুরু হবে।

ব্যবসায়ীরা আরও জানান, অক্টোবরের শেষ দিকে ধাপে ধাপে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর মাঝে কিছুটা কমেছিল। কিন্তু এখন আবার বাড়ছে। মূলত ভারতে পেঁয়াজের দাম বাড়ানো ও সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশে দাম বেড়েছে। কারণ বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তা দিয়ে দেশে চাহিদা মেটানো যায় না। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হয়।

অপরদিকে বাজারে শীতের সবজি আসলেও এখন পযন্ত ৪০ টাকার উপরে প্রতি কেজি সবজির দাম।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পাঁকা টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগে ছিল ১০০ থেকে ১১০ টাকা কেজি। এছাড়া প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, প্রতিকেজি শিম ৪৫ থেকে ৫৫ টাকা, গাজর ৮০ থেকে ৯০ টাকা, পটল ৫০থেকে ৫৫ টাকা, চিচিঙ্গা ৫৫ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪৫ থেকে ৫০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে এবং প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৬০ টাকায়। আর মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

তবে মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। সাদা ব্রয়লার মুরগি বিক্রি গত সপ্তাহের মতোই ১২০-১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল কক মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি দরে। গরুর মাংস ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Tags: দ্রব্যমূল্যপেঁয়াজমূল্য বৃদ্ধিসবজি
Previous Post

‘অ্যারেঞ্জমেন্ট’ তর্কে নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে মনোযোগী সরকার

Next Post

প্রিয়াঙ্কা নয়, ‘ডন ৩’-এ শাহরুখের নায়িকা দীপিকা

Next Post
চ্যানেল আই অনলাইন- ডন ৩ এ শাহরুখের বিপরীতে প্রিয়াঙ্কা নয়, দীপিকা

প্রিয়াঙ্কা নয়, ‘ডন ৩’-এ শাহরুখের নায়িকা দীপিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা, ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগরে আনন্দ শোভাযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT