চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চোখে ম্যানসিটি ও পিএসজিই সময়ের সেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 25, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে জোড়া গোলের জন্য উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই মুহূর্তে ইউরোপের সেরা দল কোনটি? টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখতে পারেন কেউ কেউ। যদিও দলটি লা লিগায় ধুঁকছে। বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখও হয়ত পিছিয়ে থাকবে না কারও কারও বিবেচনায়।

কিন্তু উপরের তিনটি দলের কোনটিই নয়, লিওনেল মেসির চোখে ইউরোপ সেরা দল এখন দুটি। একবারও চ্যাম্পিয়ন্স লিগ না জেতা ম্যানচেস্টার সিটি এবং পিএসজিই চারবার গোল্ডেন বুট জেতা ফুটবলারের বাজির ঘোড়া।

মেসিদের সাবেক গুরু পেপ গার্দিওলার কোচিংয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শাসন করছে ম্যানসিটি। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া সিটিজেনরা লিগের দ্বিতীয় দল ম্যানইউ থেকে এগিয়ে আছে ৮ পয়েন্টে। সামনে যে দলই পড়ছে চিড়েচ্যাপ্টা করছে গার্দিওলার দল! চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দৌড়ে বেশ এগিয়ে।

চলতি মৌসুমে নেইমার ও কাইলিয়ান এমবাপেকে দলে টানা পিএসজিও কম যাচ্ছে না। লিগ ওয়ানে পয়েন্ট টেবিলে তাদেরই দাপট। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত প্যারিসের দলটির। গ্রুপ পর্বে ৫ ম্যাচে ২৪ বার প্রতিপক্ষের জালে বল জড়ানো পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগেও অন্যতম ফেভারিট।

বার্সেলোনার জন্য এ দুদলকেই কঠিন মানছেন মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে জানালেন তার চোখে ইউরোপের বর্তমান সেরা দুটি দল ম্যানসিটি এবং পিএসজি, ‘পিএসজির পাশাপাশি ম্যানসিটিই এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দলের একটি। এখন পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছে কেন তারা ফেভারিট। কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, চ্যাম্পিয়ন্স লিগ অনেক লম্বা এবং কঠিন একটি প্রতিযোগিতা।’

বার্সাও খুব একটা পিছিয়ে নেই কিন্তু। লিগে ধুঁকতে থাকা রিয়ালের থেকে ১০ পয়েন্টে এগিয়ে লা লিগের টেবিলের চূড়ায় কাতালানরা। নিজের সেরা তালিকায় রিয়ালকে না রাখলেও আবার ফেলেও দিচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক।

‘আমি একদমই রিয়ালকে বিবেচনার বাইরে রাখছি না। যদিও সবাই যেরকমটা আশা করে সেরকম ফল তারা দেখাতে পারেনি এখন পর্যন্ত। কিন্তু আমার একদমই সন্দেহ নেই শেষ পর্যন্ত তারা ফিরেই আসবে। সবকিছু জেতার জন্য শেষবিন্দু দিয়ে লড়াই করবে। প্রতিবারই তারা এভাবে ফিরে আসে। বায়ার্নও ভাল দল কিন্তু এটাই সত্য যে আজকের দিনে ম্যানসিটি এবং পিএসজিই সেরা।’

Tags: পিএসজিম্যানচেস্টার সিটিলিওনেল মেসি
Previous Post

মহিলা সমিতিতে একযুগ পর ফিরছে ‘নিত্যপূরাণ’

Next Post

আনন্দ শোভাযাত্রায় বর্ণিল প্রস্তুতি

Next Post
বাংলাদেশের স্বাধীনতার জন্য শোভাযাত্রা ও বর্ণিল প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আনন্দ শোভাযাত্রায় বর্ণিল প্রস্তুতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যার জন্ম‌দি‌নে তার বাবা‌কে চাই‌ছি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT