চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সঙ্গে সিঙ্গাপুরের হাসপাতালের চুক্তি সই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 23, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
পুলিশ ও সিঙ্গাপুরের হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ এবং সিঙ্গাপুরের ফেরার পার্ক হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় পুলিশ সদস্যগণ হ্রাসকৃত মূল্যে ফেরার পার্ক হসপিটালে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ফেরার পার্ক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পেং চাং মিয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমঝোতা সাক্ষর অনুষ্ঠানে আইজিপি বলেন: প্রতিনিয়ত পুলিশের সদস্য সংখ্যা এবং কলেবর বাড়ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকালে অনেক পুলিশ সদস্য মারাত্মক দুর্ঘটনার শিকার হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ অন্যান্য সদস্যদের চিকিৎসা সেবা প্রদানে এ চুক্তি নব দিগন্তের সূচনা করবে। এ চুক্তির আওতায় পুলিশ সদস্যদের আরও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান আইজিপি।

বাংলাদেশ পুলিশের চিকিৎসকদের সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির জন্য ফেরার পার্ক হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

ফেরার পার্ক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পেং চাং মিয়েন বলেন: বাংলাদেশ পুলিশের মত জনবান্ধব ও সেবাধর্মী একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ চুক্তি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান মৈত্রীর বন্ধন আরো সুদৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

প্রাথমিক পর্যায়ে এ চুক্তি আগামী ৬ মাস পর্যন্ত বহাল থাকবে। পরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে পুনরায় চুক্তি সাক্ষর করা হবে।

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফেরার পার্ক হসপিটালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: পুলিশস্বাস্থ্যসেবা
Previous Post

‘যেমন খুশি তেমন সিদ্ধান্ত’র রাজা ভালভার্দে

Next Post

জিম্বাবুয়ের দ্রুত আর্থিক সংস্কার প্রয়োজন: আইএমএফ

Next Post
জনগণ ব্যাংক লিমিটেডের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের দ্রুত আর্থিক সংস্কার প্রয়োজন: আইএমএফ

নোলক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান

‘শাকিব খানকে ৫০ লক্ষ টাকা দিতে পেরে আমরাই সম্মানিত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT