চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যেমন খুশি তেমন সিদ্ধান্ত’র রাজা ভালভার্দে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 23, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল কোচ ভালভার্দে চেহারা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে বসিয়ে রেখে জুভেন্টাসের বিপক্ষে একাদশ সাজানো! বড় কোন দলের বিপক্ষে অতীতে বার্সেলোনার কোন কোচ এমন সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে রেকর্ড ঘেঁটে পাওয়া যাচ্ছে না! কিন্তু আর্নেস্টো ভালভার্দে নিয়েছেন। তাতে তিনি সফল, আবার সফলও না। তবে সমালোচনার তোয়াক্কা না করে সাহসী সিদ্ধান্ত নিতে তিনি যে পারঙ্গম, সেটাই যেন জুভেন্টাসের বিপক্ষে দেখিয়ে দিলেন চলতি মৌসুমেই দায়িত্ব পাওয়া কাতালাদের নতুন কোচ।

বুধবার তুরিনে জুভদের বিপক্ষে একপ্রকার জুয়াই খেলেছেন ভালভার্দে। মেসির বদলি আক্রমণের দায়িত্ব চাপান পাউলিনহোর কাঁধে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ম্যাচে খেলিয়েছেন ফলস নাইন হিসেবে। নিয়মিত ফর্মেশন ৪-৩-৩ এ দলকে না খেলিয়ে তুরিনের দলটির বিপক্ষে বার্সাকে খেলিয়েছেন ৩-৫-২, ৪-৪-২ এবং ৪-২-৩-১ ফর্মেশনে।

এমন খেলায় বার্সা গোল কিংবা জয় কোনটাই পায়নি। আবার জুভদের বিপক্ষে খায়নি গোলও। গোলশূন্য ড্রয়ের পরও গ্রুপ সেরা হয়েই চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলো নিশ্চিত হয়ে গেছে কাতালান ক্লাবটির।

তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে প্রথম একাদশ নিয়েই কথা হয়েছে বেশি। অতীতে মেসিকে বসিয়ে রেখে রায়ো ভায়কানোর বিপক্ষে ৪-০ গোলে জিতেও গণমাধ্যমের তোপে পড়েন সাবেক বার্সা কোচ টাটা মার্টিনো। আর্জেন্টাইন অধিনায়ককে সাইডবেঞ্চে বসিয়ে প্রায় চাকুরী হারানোর দশা হয়েছিল লুইস এনরিকের। কিন্তু বুধবার গণমাধ্যম এক প্রকার চুপই মেরে গেছে ভালভার্দের খেলার ধরণ দেখে।

প্রথা ভাঙ্গা যেন এক প্রকার নেশাই হয়ে গেছে ভালভার্দের। লা লিগায় একেক ম্যাচে একেক ফর্মেশনে খেলাচ্ছেন বার্সাকে। তাতে অন্য দলগুলো যেন বুঝেই উঠতে পারছে না স্প্যানিশ জায়ান্টদের খেলার ধরণ।

গণমাধ্যমের সমালোচনা থেকে আরেকটি কারণে ছাড় পাচ্ছেন বার্সা কোচ। রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি তার দল। এর আগে দলের সেরা তারকাকে খানিকটা হলেও বিশ্রাম দিতে পেরেছেন তিনি। টানা কয়েক ম্যাচে ৯০ মিনিট খেলার ধকল থেকে কিছুটা রেহাই পাওয়ায় মেসি রোববার কিছুটা ফুরফুরে মেজাজে হলেও যে মাঠে নামতে পারবেন।

Tags: আর্নেস্টো ভালভার্দেলিওনেল মেসি
Previous Post

প্রধানমন্ত্রী ও হুইপকে হত্যার হুমকি, কলেজছাত্র গ্রেপ্তার

Next Post

পুলিশের সঙ্গে সিঙ্গাপুরের হাসপাতালের চুক্তি সই

Next Post
পুলিশ ও সিঙ্গাপুরের হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে সিঙ্গাপুরের হাসপাতালের চুক্তি সই

জনগণ ব্যাংক লিমিটেডের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের দ্রুত আর্থিক সংস্কার প্রয়োজন: আইএমএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT