চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রাপ্তবয়স্ক ভিডিও’ থেকে শিশুদের বিরত রাখতে ইউটিউবের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 23, নভেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
ইউটিউব লোগো, ভিডিও প্ল্যাটফর্মের জনপ্রিয় চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের জন্য প্রচারিত ভিডিওগুলোতে স্বীয় নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে ইউটিউব। প্রাপ্তবয়স্ক উপাদান থেকে শিশুদের সুরক্ষা করতে ব্যর্থতার সমালোচনার মুখে তাদের এই পদক্ষেপ বলে বুধবার জানিয়েছে আলফাবেট ইনক গুগল।

এই ভিডিও স্ট্রিমিং সার্ভিস গত সপ্তাহে অর্ধশতাধিক ইউজার চ্যানেল সরিয়ে ফেলেছে। এছাড়াও জুন থেকে ৩৫ লাখেরও বেশি ভিডিওতে বিজ্ঞাপন চালানো বন্ধ করে দিয়েছে। একটি ব্লগ পোস্টে এমনটি জানান ইউটিউবের ভাইস প্রেসিডেন্ট জোহান্না রাইট।

এছাড়াও কোন ভিডিওতে শিশুদের প্রতি কোন খারাপ মন্তব্য করা হলে মন্তব্য করার অপশনও বন্ধ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন এবং উপাদানগত নীতি বিষয়ে পর্যালোচনা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে জনবল বাড়ানোর কথা জানিয়েছেন রাইট। এজন্য হাজারো মানুষ ২৪ ঘণ্টা কাজ করছে বলেও জানান তিনি।

রাইট বলেন, এই নতুন পদক্ষেপের ফলে যে পরিবর্তন আসবে, তা আগামী সপ্তাহ ও মাসগুলোর মধ্যেই একটি আকৃতি পাবে।

অনুপোযোগী ভিডিও চিহ্নিত করতে মডারেটররা ব্যবহারকারীদের রিভিও আবেদন, বিশেষজ্ঞদের একটি প্যানেল ও স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রামের উপর নির্ভর করে।

অনলাইন ভিডিও পোস্টের প্রক্রিয়া সহজতর করায় এবং সীমিত সীমাবদ্ধতার জন্য ইউটিউব গুগলের সবচেয়ে দ্রুতবর্ধনশীল খাত হয়ে উঠেছে।

এই সার্ভিসের উন্মুক্ত প্রকৃতির জন্য অভিভাবক, নিয়ন্ত্রক, বিজ্ঞাপনদাতা এবং আইনপ্রয়োগকারীদের উদ্বেগ ক্রমেই বাড়ছে। অসংলগ্ন ভিডিও বাদ দেওয়া ও সীমিত করার জন্য গুগলের কাছে দাবি করে আসছে তারা।

কয়েকদিন আগে বাজফিড, নিউ ইয়র্ক টাইমস গণমাধ্যম ও ব্রিটিশ লেখক জেমস ব্রিডল কয়েকটি বিতর্কিত ক্লিপ চিহ্নিত করে দেন।

ইন্টারনেট প্ল্যাটফর্মের কয়েকটি ফোরাম ইউটিউবের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। যাচাই প্রক্রিয়া আরও বাড়ানোর কথাও বলেছে তারা।

Tags: ইউটিউবগুগল
Previous Post

‘বিধ্বংসী’ নেইমারে বিস্মিত নন আলভেজ

Next Post

নোয়াখালীর ভাষায় এই প্রথম গান গেয়েছি: কনা

Next Post
ফের শাকিব-বুবলির জন্য গাইলেন কনা

নোয়াখালীর ভাষায় এই প্রথম গান গেয়েছি: কনা

ব্যাংকিং সেমিনারে অংশগ্রহণকারীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হস্তান্তরিত ঋণ ব্যাংকিং খাতে ঝুঁকি বাড়াবে: বিআইবিএম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT