চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব-বুবলির ছবিতে ‘নোয়াখাইল্যা’ ভাষায় গাইলেন কনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 23, নভেম্বর 2017
in বিনোদন
A A
শাকিব-বুবলির ছবিতে ফের গাইলেন কনা

হালের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। এরইমধ্যে তার বেশ কয়েকটি মিউজিক ভিডিও রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে। সলো গায়কীর পাশাপাশি নিয়মিত প্লেব্যাকেও দাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। আর এবার তিনি কণ্ঠ দিলেন ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবিতে।

দেশের তারকা অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিতব্য ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। এরইমধ্যে ছবির বেশকিছু দৃশ্যের শুটিংয়ও শেষ হয়েছে। আর এর ফাঁকে ফাঁকে গানের কাজও সেরে ফেলছেন। যার ধারাবাহিকতায় ছবির প্রয়োজনে এবার পুরো নোয়াখালির ভাষায় একটি গানে কণ্ঠ দিলেন কনা।

নোয়াখালীর ভাষায় প্রথমবার কোনো গান গাইলেন, অনুভূতি কেমন জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে কনা বলেন, হ্যাঁ নোয়াখালীর ভাষায় এই প্রথম গান গেয়েছি। গানের শুরুটা ছিল ছেলেকে দিয়ে। সেখানে কন্ঠ দিয়েছে মুজাহিদ। আমার অংশের শুরুটা ছিল এমন ‘ওরে ও সুন্দর হোলা আনগো বাই নোয়াখালী বেহা চোহের ইশারা দি মনডা নিলি হারি’।

গান গাওয়ার জন্য আলাদা করে নোয়াখালীর ভাষা শিখতে হয়েছে কিনা জানতে চাইলে কনা বলেন, তেমন একটা শিখতে হয়নি। আমি আগে থেকেই একটু একটু জানতাম।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’তেই প্রথম নয়, এরআগেও শাকিব-বুবলি জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’র ‘দিল দিল’ নামের গানে কণ্ঠ দিয়েছিলেন কনা। গানটি ইউটিউবে সাড়া ফেলে দেয়। শুধু তাই না, ইউটিউবে যে কোনো বাংলা গানের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশীবার দেখা ভিডিওগুলোর একটি!

Tags: কনাবুবলিশাকিব
Previous Post

৪ বছরের শিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, দ্বিধায় পুলিশ

Next Post

সমঝোতা স্মারক সই, ২ মাসের মধ্যে শুরু হবে রোহিঙ্গা ফিরিয়ে নেয়া

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমঝোতা স্মারক সই, ২ মাসের মধ্যে শুরু হবে রোহিঙ্গা ফিরিয়ে নেয়া

কেন আক্ষেপ করছেন বারী সিদ্দিকীর বড় ছেলে...?

কী কারণে বারী সিদ্দিকীর ছেলের আক্ষেপ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT