চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবমেরিন খুঁজতে আর্জেন্টিনাকে সাহায্য করছে রাশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 23, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৫ নভেম্বর সাউথ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া আর্জেন্টাইন নৌবাহিনীর সাবমেরিন এআরএ সান হুয়ানকে খুঁজে বের করতে আর্জেন্টিনার দিকে সাহায্যের হাত বাড়িয়েছে রাশিয়া। আর্জেন্টিনাও এ সাহায্য গ্রহণ করেছে।

দেশটির প্রেসিডেন্ট মরিশিও মাকরি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে বলেন, ৪৪ ক্রু নিয়ে হারিয়ে যাওয়া সাবমেরিনটির সন্ধানে তিনি প্রয়োজনীয় সংখ্যক ক্রুসহ একটি অনুসন্ধানী জাহাজ পাঠাতে চান যাদের এ ধরণের কাজের অভিজ্ঞতা আছে।

নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তাদের সঙ্গে ১৫ নভেম্বর শেষ যোগাযোগ হয় এআরএ সান হুয়ানের। সাবমেরিন থেকে তখন জানানো হয় সেখানে কোনো ধরণের বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছে। এরপর থেকে আর ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এর মাঝে অবশ্য গত শনিবার আর্জেন্টাইন নৌবাহিনী সাউথ আটলান্টিকে একটি সাবমেরিন থেকে সাতবার স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার ব্যর্থ চেষ্টা করা হয় বলে জানায়। ধারণা করা হয়, যোগাযোগের চেষ্টা করা সাবমেরিনটি সান হুয়ান।

ওই ফোনকলগুলোর সংকেতের সূত্র ধরেই সাবমেরিনটির অবস্থান নির্ণয় করার চেষ্টা চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ ১২টিরও বেশি দেশ এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তার সঙ্গে এবার যোগ হলো রাশিয়াও।

আর্জেন্টাইন নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন এনরিকে বালবি বলেন, সন্ধান অভিযান এখন ‘জটিল পর্যায়ে’ রয়েছে। কেননা আশঙ্কা করা হচ্ছে, এই সময়ের মধ্যে সাবমেরিনটিতে অক্সিজেনের সরবরাহ কমে গিয়ে থাকতে পারে। অক্সিজেন শেষ হয়ে গেলে ৪৪ ক্রুর সবারই বেঁচে থাকার সম্ভাবনা শূন্যের কোঠায় চলে যাবে।

বালবি পরে সাংবাদিকদের জানান, সান হুয়ান নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর তার শেষ অবস্থানের কাছাকাছি কোথাও একটি বিকট শব্দ শোনা গেছে। শব্দটি কিসের ছিল, সেটা এখন তদন্ত করে দেখছে নৌবাহিনী। তবে শব্দটিকে বিস্ফোরণ বলে এখনই নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

জার্মানিতে নির্মিত টিআর-১৭০০ মডেলের এআরএ সান হুয়ান সাবমেরিন ৪৪ জন ক্রু নিয়ে উশুয়াইয়া নৌঘাঁটি থেকে তার নিয়মিত ঘাঁটি মার দেল প্লাতার উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথের মাঝেই কোনো একটা সময় হঠাৎ জাহাজটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

১৫ নভেম্বর নৌবাহিনীর একটি ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল এআরএ সান হুয়ান। উপকূল থেকে ৪৩০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় সবশেষ যোগাযোগ হয় সাবমেরিনটির সঙ্গে।

Tags: আর্জেন্টিনাসাবমেরিন
Previous Post

লন্ডনে মুক্তিতে আপত্তি নেই ‘পদ্মাবতী’

Next Post

শিক্ষানবিশদের ‘অবৈধ ওভারটাইম’ বন্ধ করলো ফক্সকন

Next Post
শিক্ষানবিশরা প্রযুক্তি কারখানায় অবৈধ ওভারটাইম বন্ধের জন্য কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষানবিশদের ‘অবৈধ ওভারটাইম’ বন্ধ করলো ফক্সকন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর সিটি নির্বাচন: বিএনপি ও জাপাতে বিদ্রোহী প্রার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT