চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুগাবেকে ‘২ দিনে অভিশংসন’ করবে তার নিজের দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 21, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে পার্লামেন্টে মঙ্গলবারই অভিশংসন প্রস্তাব আনতে যাচ্ছে তার নিজের দল ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি। দলের সিনিয়র নেতা পল মাংওয়ানা বলেছেন, অভিশংসনের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বড়জোর দু’দিন লাগতে পারে।

অর্থাৎ মঙ্গলবার প্রক্রিয়া শুরু হলে বুধবারের মধ্যেই মুগাবের বিদায় নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেন তিনি।

রবার্ট মুগাবের বিরুদ্ধে স্ত্রী গ্রেস মুগাবেকে অন্যায়ভাবে জিম্বাবুয়ের সাংবিধানিক ক্ষমতায দখলের সুযোগ করে দেয়ার অভিযোগসহ বিভিন্ন অভিযোগ এনে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব রাখা হবে।

৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর প্রেসিডেন্ট পদের উত্তরসূরী হিসেবে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন স্ত্রী গ্রেস মুগাবে এবং ভাইস প্রেসিডেন্ট নাঙ্গাগওয়া। এ কারণেই এক পর্যায়ে মুগাবে স্ত্রীর পক্ষ সমর্থন করে নাঙ্গাগওয়াকে চাকরিচ্যুত করেন বলে অভিযোগ রয়েছে।

আর এ ঘটনার পরেই গত সপ্তাহে প্রথম রাজধানী হারারে আর পরে পুরো দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এই অভিযোগ নিয়েই অভিশংসনের প্রস্তাব রাখবে জানু-পিএফ।

এর আগে মুগাবেকে তার নিজেরই দল জানু-পিএফ দলীয় প্রধানের পদ থেকে বহিস্কার করে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেয়ার জন্য সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু এরপর পদত্যাগের ঘোষণার জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা থাকলেও ভাষণে অভিসংশনের আল্টিমেটাম অগ্রাহ্য করে মুগাবে ঘোষণা দেন, ডিসেম্বরের আগে তিনি কোনোভাবেই ক্ষমতা ছাড়ছেন না।

জিম্বাবুয়ে-রবার্ট মুগাবে-মুগাবের অভিসংশন
স্ত্রীকে অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ করে দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে

তারপরই শুরু হয় মুগাবের অভিশংসন নিয়ে জানু-পিএফ ও সেনাবাহিনীর তৎপরতা। যদিও এক বিশ্লেষণে সোমবার থিংক ট্যাংক ভেরিটাস বলেছিল, অভিশংসন প্রক্রিয়াকে যত সহজ মনে করা হচ্ছে, ব্যাপারটা আসলে তত সহজ নয়।

‘মুগাবের অভিশংসন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জিম্বাবুয়ের প্রশাসনকে এক দীর্ঘ এবং খুবই জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রক্রিয়াগুলো এতটাই জরুরি যে, শত চেষ্টায়ও কোনো একটাকে বাদ দিয়ে আরেকটা করা যাবে না, নেয়া যাবে না কোনোরকম শর্টকাট ব্যবস্থা,’ জানানো হয় ভেরিটাসের পার্লামেন্ট ও আদালত বিষয়ক নিয়মিত বুলেটিনে।

অন্যদিকে সেনা কর্মকর্তারা জানিয়েছেন: রবার্ট মুগাবের ভবিষ্যৎ নিয়ে তাদের একটা ‘রোডম্যাপ’ বা ‘পরিকল্পনা’ রয়েছে।

তারা জানান: মুগাবের হাতে বরখাস্ত ভাইস প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়া শিগগিরই দেশে ফিরছেন।

Tags: জিম্বাবুয়েরবার্ট মুগাবে
Previous Post

‘হালদা’য় আমি নিম্নশ্রেণীর জেলে: শাহেদ আলী

Next Post

ভিসির কাছে ছাত্রী অপহরণও যখন স্বামী-স্ত্রীর ব্যাপার

Next Post
রাবিতে ছাত্রীদের ৭ দফা দাবিতে বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসির কাছে ছাত্রী অপহরণও যখন স্বামী-স্ত্রীর ব্যাপার

ক্রিকেট ম্যাচে আম্পায়ার ও খেলোয়াড়ের তর্ক, সাকিবের গালিগালাজের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আম্পায়ারকে গালি দিয়ে নিষেধাজ্ঞার মুখে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT