চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনটা করবো, কোনটা করবো না বুঝতে পারছি না: মৌসুমী

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
7:41 অপরাহ্ন 20, নভেম্বর 2017
in বিনোদন
A A
মৌসুমী

মৌসুমী

মৌসুমী। চিত্রনায়িকা। বাংলা চলচ্চিত্র জগতে ৯০ এর দশকে যাত্রা শুরু করে এখনও ‍তিনি তার শক্ত অবস্থান ধরে রেখেছেন। শুরু থেকে এ পর্যন্ত যিনি একে একে অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। বর্তমানে ব্যস্ততা শুধু ছবি নিয়েই নয়, বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত কাজ করছেন তিনি।

সোমবার রাজধানীর তেঁজগাও এলাকার কোক স্টুডিওতে ডট থ্রি প্রোডাকশন হাউস থেকে নির্মিত এরফান পোলাও চালের বিজ্ঞাপনের শুটিং করেন তিনি। শুটিং সেটে বসেই চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিলেন মৌসুমী।

কেমন আছেন?
ভালো আছি।

‘এরফান’ এর বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন আপনি, কতদিনের জন্য চুক্তিবদ্ধ আছেন এখানে?
আমি ‘এরফান’ এর সাথে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ আছি। এই প্রথম তাদের সঙ্গে কাজ করছি আমি। আজকের শুটিংটা হচ্ছে পোলাও চালের বিজ্ঞাপনের। যেহেতু এটা তাদের মেইন ব্র্যান্ড তাই এটা দিয়েই শুরু করলাম।

চিত্রনায়িকা মৌসুমী
চিত্রনায়িকা মৌসুমী

আগামীতে কি তাদের সঙ্গে চুক্তির সময়টা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে?
যদি দেখি কাজ করে ভালো লাগছে কিংবা আরও কিছু ব্র্যান্ডিং এর মতো কাজ রয়েছে, তখন বিষয়টা ভাববো। তাছাড়া এখানে আরও কিছু বিষয় যেমন: প্ল্যানিং, ইফোর্ট এক কথায় সমন্বয় হবার ব্যাপার রয়েছে।

আপনার চুক্তিবদ্ধ হওয়া ছবিগুলোর কাজ কতদূর?
আসলে আমি চুক্তিবদ্ধ হয়েছি অনেকগুলো ছবিতে। কিন্তু কোনটা করবো কোনটা করবো না বুঝতে পারছি না।

এ বছর কি কোন ছবির শুটিং শুরু হচ্ছে?
তিনটা ছবির স্ক্রিপ্ট রেডি। তার মধ্যে একটার গল্প আমার বেশ পছন্দ হয়েছে। বাকিগুলো আমি এখনো দেখি নাই। তবে এ বছরই যে কোনটার শুটিং শুরু হবে।

মৌসুমী.
মৌসুমী

শুটিং কোথায় হবে?
ঢাকায় এবং ঢাকার বাইরে দুই জায়গাতেই হবে। কিছু অংশের শুটিং দেশের বাইরে হবার সম্ভাবনা রয়েছে। আসলে পুরো বিষয়টা আমি এখনও কনফার্ম হতে পারিনি।

বিজ্ঞাপনচিত্র, চলচ্চিত্র সব মিলিয়ে তাহলে ব্যস্ততা তো অনেক..
ব্যস্ততা আসলে সেই অর্থে অনেক ব্যস্ত, তা নয়। কাজের ব্যস্ততা আছে। কিন্তু কাজ করছি বেছে বেছে। আমার সঙ্গে কোনটা কতটুকু যায় সেটা খেয়াল করেই কাজ হাতে নিচ্ছি। তাছাড়া অনেক বেশি কাজ হাতে নিলে যা হয়, অনেক কাজ জমতে জমতে যখন শিডিউল গুলো কাছাকাছি চলে আসে তখন বোরিং লাগে। একটু গ্যাপ দিয়ে কাজ করলে যা হয় ইন্টারেস্টিংও লাগে, আবার কাজের প্রতি আগ্রহও থাকে।

মৌসুমী.
মৌসুমী

আপনাদের রেস্টুরেন্ট ‘ম্যারি মন্টেনো’ নিয়ে ব্যস্ততা এবং সাড়া পাচ্ছেন কেমন?
হ্যাঁ, বেশ সাড়া পাচ্ছি। এখানেও ক্রিয়েটিভির একটা ব্যাপার রয়েছে, সেজন্য ভালো লাগছে। তাছাড়া মেক্সিকান এর সাথে আমাদের রেস্টুরেন্টে এবার অ্যারাবিক ফুড যোগ হলো। কাবাব, বিকালের স্ন্যাকস এগুলো তো থাকছেই। এছাড়া বিভিন্ন ইভেন্ট এর জন্য আমরা ব্যবস্থা রেখেছি। সবমিলিয়ে বেশ সাড়া পাচ্ছি আমরা।

অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য।
আপনাকেও ধন্যবাদ।

মৌসুমী,
মৌসুমী

ছবি: জাকির সবুজ

Previous Post

চাকরির বয়স ৩৫ হচ্ছে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Next Post

শুরুতে গেইল, শেষে বোপারা

Next Post
বাংলাদেশি ক্রিকেটার গেইল ব্যাটিং অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে গেইল, শেষে বোপারা

কম্বলের ভেতরে তিন কোটি টাকার সোনা, বাংলাদেশি সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কম্বলের ভেতরে তিন কোটি টাকার সোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT