চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবকাঠামো উন্নয়নে এডিবির ২৬ কোটি ডলার ঋণ সহায়তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 19, নভেম্বর 2017
in অর্থনীতি
A A

বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে ২৬০ মিলিয়ন বা ২৬ কোটি ডলার ঋণ সহায়তা দিবে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)। টেকসই অবকাঠামো উন্নয়নে বিশেষকরে সরকারি-বেসরকারি অংশিদারিত্বে (পিপিপি) করা প্রকল্প ও নবায়নযোগ্য জ্বালানী খাতে এই ঋণ সহায়তা দেয়া হবে।

এ বিষয়ে  রোববার বাংলাদেশ ও এডিবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম ও এডিবির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ।

এডিবির দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের লক্ষ্য গ্রামীণ জনগোষ্ঠী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জাতীয় গ্রিডে সংযুক্ত করে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি সুবিধার সহায়তা দেয়া।

এই ঋণ হচ্ছে এডিবির ৫২৬ মিলিয়ন মাল্টিট্র্যাচের প্রথম ট্যাচ। যা তৃতীয় পিপিরি অবকাঠামো উন্নয়ন সুবিধার (পিপিআইডিএফ-৩) জন্য দেয়া হলো।

আর ৫২৬ মিলিয়ন ডলারের এই তহবিলটি দুই খাতে দেয়ার জন্য গঠন করা হয়েছে। মাঝারী এবং বৃহৎ আকারের পিপিপি অবকাঠামো প্রকল্পগুলোর উন্নয়নে ৫শ মিলিয়ন ডলার এবং প্রাথমিকভাবে দেশের গ্রাম এলাকায় ক্ষুদ্র ও মাঝারী আকারে নবায়নযোগ্য জ্বালানী ও জ্বালানী সুবিধা বাড়াতে রেয়াতি ঋণ হিসাবে ২৬ মিলিয়ন ডলার।

মনমোহন পারকাশ বলেন, ‘পিপিআইডিএফ-৩ প্রকল্পটি অবকাঠামো উন্নয়সহ নবায়নযোগ্য জ্বালানী খাতে অবদান রাখবে। এই ঋণ সহায়তা বিভিন্ন প্রকল্পে সরকারি বাজেট থেকে সরাসরি অর্থায়নের চাপ কমাবে।’

তবে প্রকল্পগুলোতে অনুঘটকের ভূমিকা এডিবি পালন করবে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Tags: অবকাঠামো উন্নয়নএডিবিপিপিপি
Previous Post

‘প্রেস্টিজ ইস্যুতে’ অবহেলিত রাজধানীর সরকারি প্রাইমারি স্কুলগুলো

Next Post

‘দুর্ভাগ্য’ আমাদের, আবহাওয়ার উপর তো নিয়ন্ত্রণ নেই

Next Post
বাংলাদেশি ক্রিকেটার মাঠে প্রশিক্ষণরত, আবহাওয়া সুন্দর ও উজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুর্ভাগ্য’ আমাদের, আবহাওয়ার উপর তো নিয়ন্ত্রণ নেই

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

উল্টো শ্রীলঙ্কাকেই চাপে ফেলেছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT