চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছে মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়া?

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
8:09 অপরাহ্ন 18, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
ছোট শিশু বসে আছে চেয়ারে, আশেপাশে নির্মাণাধীন ভবন ও ইটের গাদা. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর আলো দেখার আগেই মাতৃগর্ভে যে শিশুটি গুলিবিদ্ধ হয়েছিল তার কথা কি মনে আছে? ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় শিশু সুরাইয়া। নানা জটিলতা পার করে জন্ম নেয়া সেই শিশু বয়স এখন দুই বছর ৪ মাস। তার জীবনে যেন জটিলতার শেষ নেই।

যে বয়সে হেঁটে-খেলে বেড়ানোর কথা, সেই বয়সে দাঁড়াতেও পারছে না সুরাইয়া। মা-বাবা ভাইবোনদের সহায়তায় দাঁড়াতে হয় তাকে। ঠিক মতো কথাও বলতে পারে না সে। শুধু বাবা আর মাকে ডাকতে পারে।  এমনকি ঠিক মতো শুনতেও পায় না। তার ডান কানে সমস্যা।

সুরাইয়ার বাবা-মায়ের মতে, তার আচরণে অস্বাভাবিকতা রয়েছে। এমনকি ডান হাতেও শক্তি পায়না শিশুটি। বলতে গেলে অকেজো এ হাতে কিছু্ই করতে পারেনা সে। যে কোনো কাজে বাড়িয়ে দেয় বাম হাত।

আর গুলিবিদ্ধ সেই ডান চোখটি এখন পুরোপুরিই নষ্ট। সেই চোখে আর কখনোই আলো আসবে না বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

দুর্ভোগ পিছু না ছাড়া সেই ছোট্ট শিশুটি অক্টোবরের ২ তারিখে পায়ে ফোড়া নিয়ে ভর্তি হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানায়, সুরাইয়ার পায়ে রক্ত জমে ইনফেকশান হয়ে এমনটা হয়েছে। এ কারণে কচি শরীরেও করা হয় অস্ত্রোপচার।

এর বাইরে ঠান্ডা-জ্বর-কাশিসহ  শারীরিক বিভিন্ন সমস্যা যেনো তার নিত্যসঙ্গী। এক অসুখ থেকে নিরাময় হলে অারেকটায় আক্রান্ত হতে হয় তাকে।

ছোট্ট শিশুটির চিকিৎসায় চায়ের দোকানদার বাবা বাচ্চু ভূঁইয়া যে আয় করেন তার বড় একটি অংশ খরচ হয়ে যায়। ঢাকায় এসে নিয়মিত চিকিৎসার কথা থাকলেও সবসময় তা হয়ে ওঠেনা।

সুরাইয়া ও তার মা একটি গৃহে বসে মোবাইল দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: সুরাইয়াকে ঢাকায় শিশু বিকাশ কেন্দ্রে নিয়ে নিয়মিত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তুু আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সবসময় তা করতে পারিনা।

সুরাইয়াকে ঢাকায় এনে চিকিৎসা দিতে প্রতিবার খরচ হয় প্রায় ৮ হাজার টাকা উল্লেখ করে বাচ্চু ভূইয়া বলেন, মেয়েটির জন্মের পর ঢাকায় থাকার সময় অনেকেই তার চিকিৎসাসহ ভরণপোষণের দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু এখন তাদের কারো খোঁজ নেই।

শিশুটিকে নিয়ে সবসময় তটস্থ থাকতে হয় মা নাজমা বেগমকে।  বিভিন্ন শারীরিক জটিলতায় বেশিরভাগ সময়ই কান্নাকাটি করে শিশুটি। খাবরেও তার অরুচি।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, চিকিৎসকরা সুরাইয়ার বয়স ৫ বছর না হওয়া পর্যন্ত প্রতিমাসেই তাকে রাজধানীর শিশু বিকাশ কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ  দিয়েছেন। এভাবে চিকিৎসা দিলে শিশুটি শারীরিক সমস্যা কাটিয়ে সুস্থ্য হয়ে উঠবে বলে জানিয়েছেন তারা।

যে ঘটনাকে নিয়ে এতকিছু এখন পর্যন্ত তার মামলার বিচারকাজ শুরু না হওয়ার পাশাপাশি বারবার মামলার তারিখ পরিবর্তনে নানা শঙ্কায় রয়েছেন নাজমা বেগম। আসামিদের পক্ষ থেকেও ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময় চাপ দেয়া হচ্ছে মামলা তুলে নিতে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। খুশি শিশু খেলনা চেয়ারে বসে হাসছে, গ্রামীণ পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দু’দল সমর্থকদের মধ্যে সংঘর্ষে মমিন ভূইয়া নামে একজন নিহত হন। এ সময় গভের্র শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় নিহত মোমিন ভুইয়ার ছেলে রুবেল ঘটনার ৩ দিন পর ২৬ জুলাই তার বাবা মোমিন খুন ও মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মাগুরা সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।

পরে পুলিশের তদন্তে আরেক আসামি নাম বাদ পড়লেও তোতা, আয়নাল ও মুন্না নামে আরো ৩ জনের নাম যুক্ত হয়।

২০১৫ সালের ৩০ নভেম্বর ১৭ জনের নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

Tags: গুলিবিদ্ধ শিশুমাগুরাসুরাইয়া
Previous Post

হাথুরুসিংহে দেশে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত  

Next Post

টাঙ্গাই‌লে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা-১ আস‌নের এম‌পি গুরুতর আহত

Next Post
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত এমপি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা-১ আস‌নের এম‌পি গুরুতর আহত

বিস্ফোরণে পুড়ে যাওয়া ট্রাকের ছবি, ধ্বংসস্তূপের পাশে দুই ব্যক্তি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলংকায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গা, গ্রেপ্তার ১৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT