চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের দাম বাড়াতে আগস্টে গণশুনানি

রফিকুল বাসার by রফিকুল বাসার
7:51 অপরাহ্ন 20, জুলাই 2016
in বাংলাদেশ
A A

নতুন করে গ্যাসের দাম ঠিক করতে গণশুনানি শুরু হচ্ছে। আগামী ৭ থেকে ১৮ আগস্ট এই শুনানি হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিতরণ, সঞ্চালন ও উৎপাদন কোম্পানিগুলোর গণশুনানির তারিখ নির্ধারণ করে দিয়েছে।

যে কেউ এ শুনানিতে অংশ নিতে পারবে। এজন্য ১ আগস্টের মধ্যে বিইআরসিতে নাম তালিকাভূক্ত করতে হবে। শুনানি শেষ হওয়ার পর তিন মাসের মধ্যে এর রায় ঘোষণা করবে কমিশন।

গ্যাসের ছয়টি বিতরণ, একটি সঞ্চালন এবং পেট্রোবাংলাসহ অন্য তিনটি উৎপাদনকারি কোম্পানির প্রস্তাবের উপরও শুনানি হবে। কোম্পানিগুলো গড়ে ৬৬ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। আর তা বাস্তবায়নের অনুরোধ করেছিল ১ জুলাই থেকে। এপ্রিল মাসে দেয়া প্রস্তাবের উপর শুনানি হচ্ছে। শুনানি শেষে পর্যালোচনা করে বিইআরসি নতুন দাম নির্ধারণ করবে।

বিইআরসি জানিয়েছে প্রথম দিন গণশুনানি হবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লি. (জিটিসিএল) এ। এরপর পর্যায়ক্রমে ৮ আগস্ট তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ১০ আগস্ট পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি., ১১ আগস্ট বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ১৪ আগস্ট কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ১৬ আগস্ট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ১৭ আগস্ট সুন্দরবন গ্যাস কোম্পানি লি. এবং ১৮ আগস্ট পেট্রোবাংলা, বিজিএফসিএল, এসজিসিএল ও বাপেক্স এর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি হবে। প্রতিদিন সকাল ১১টায় শুনানী শুরু হবে।

বিতরণ কোম্পানিগুলো আবাসিক দুই চুলা ৬৫০ থেকে এক হাজার ২০০ টাকা, এক চুলা ৬০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা আর প্রতি ঘনমিটার সাত টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব দিয়েছে।

শিল্পকারখানার ক্যাপটিভ পাওয়ারে প্রতি ঘনমিটার গ্যাসের দাম আট টাকা ৩৬ পয়সা থেকে ১৯ টাকা ২৬ পয়সা, যানবাহনের সিএনজি ৩৫ থেকে ৫৮ টাকা করার প্রস্তাব দিয়েছে। এছাড়া বিদ্যুতে প্রতি ঘনমিটার দুই টাকা ৮২ পয়সা থেকে চার টাকা ৬০ পয়সা, শিল্প বয়লারে ছয় টাকা ৭৪ পয়সা থেকে ১০ টাকা ৪৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমদ বলেন, দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানি থেকে পেট্রোবাংলা গ্যাস কেনে। বেশি দামে গ্যাস কিনে কম দামে বিক্রি করতে হয়। আগে গ্যাস বিক্রিতে ট্যাক্স-ভ্যাট দিতে হতো না। এখন দিতে হবে। তাই কোম্পানিগুলোর ঘাটতি দূর করতে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছিল।

গত বছর ১ সেপ্টেম্বর থেকে গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।

Tags: গ্যাসগ্যাসের দাম
Previous Post

বোলিং অ্যাকশন শোধরাতে বিসিবির শুদ্ধি মিশন

Next Post

গ্যাসের দাম বাড়াতে আগস্টে গণশুনানি

Next Post

পরিকল্পনাকারীদের খুঁজে বের করা সময়ের ব্যাপার: প্রধানমন্ত্রী

পরিকল্পনাকারীদের খুঁজে বের করা সময়ের ব্যাপার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT