চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ দলও মুগাবেকে ক্ষমতায় চায় না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 18, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট রবার্ট মুগাবের উপরে ‘অনাস্থা’ এনে তারই ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। এমনটি জানিয়েছে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হেরাল্ড নিউজ পেপার।

পত্রিকাটি জানায়, দেশটির দশটি আঞ্চলিক শাখা থেকেই মুগাবেকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।

শনিবারে দেশটির রাজধানী হারারেতে একটি বিক্ষোভ সমাবেশ হবার কথা রয়েছে। সেনা সমর্থনেই এই সমাবেশ হচ্ছে বলে মনে করা হচ্ছে।

সেই বিক্ষোভের আগেই জানু-এফ পার্টির আঞ্চলিক শাখাগুলো মুগাবের পদত্যাগের এই ডাক দিলো। দেশটির উদারপন্থীরাও তাকে পদত্যাগের আহবান জানিয়েছে।

সেনারা জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেবার পর থেকে মুগাবে গৃহবন্দী আছেন। তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছেন, বলে জানা যাচ্ছে।

সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেবার পর শুক্রবার প্রথমবারের মতো তাকে জনসম্মুখে দেয়া যায়। সে সময় তিনি একটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।

১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করলে এই রাজনৈতিক সংকটের সূচনা হয়। নানগাগওয়াকে এতদিন প্রেসিডেন্ট মুগাবের উত্তরসূরী ভাবা হলেও সম্প্রতি তার জায়গায় ফার্স্ট লেডি গ্রেস মুগাবের নাম সামনে চলে আসে। এর জের ধরে নানগাগওয়াকে বরখাস্ত করেন মুগাবে।

আর তারপরই দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ করে জিম্বাবুয়ের সেনাবাহিনী।

Tags: জিম্বাবুয়েরবার্ট মুগাবে
Previous Post

সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

Next Post

ফেসবুকে ক্যান্ডিক্রাশ বা ফার্মভিলের বিরক্তিকর অনুরোধ বন্ধ হচ্ছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে ক্যান্ডিক্রাশ বা ফার্মভিলের বিরক্তিকর অনুরোধ বন্ধ হচ্ছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবছরের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম 'রেপুটেশন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT