চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবন্দীর পর প্রথমবার জনসম্মুখে রবার্ট মুগাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 17, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
Graduation ceremony with students and officials at Z College, Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী জিম্বাবুয়ের কর্তৃত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে জনসম্মুখে দেখা গেছে। শুক্রবার রাজধানী হারারেতে স্নাতক শ্রেণির একটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন মুগাবে। গত কয়েকদিন ধরে তিনি গৃহবন্দী ছিলেন।

বিবিসি জানায়: একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, মুগাবে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং তখন তিনি বেশ উৎফুল্ল ছিলেন।

সেনাবহিনী জানিয়েছে মুগাবের সঙ্গে তারা কথা বলেছে এবং শীঘ্রই আলোচনার ফলাফল পাওয়া যাবে। তবে সেনা শাসনের তৃতীয় দিনে এসেও ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। সেনাবাহিনীর চাপে পদত্যাগ করতেও অস্বীকৃতি জানান তিনি।

মুগাবে গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট ম্যানগাগওয়াকে বরখাস্ত করেন। ধারণা করা হচ্ছিল মুগাবে তার স্ত্রীকে দলের প্রধান ও প্রেসিডেন্ট করার পরিকল্পনা করছিলেন। এরপরই দেশের কর্তৃত্ব নেয় সেনাবাহিনী।

এরপর জিম্বাবুয়ের রাজধানী হারারেতে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়, জ্যাকব জুমার সঙ্গে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের টেলিফোনে কথা হয়েছে। কথা বলার সময় আটক হওয়ার কথা জানালেও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি।

তবে শুরু থেকেই তাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ অস্বীকার করে আসছিল দেশটির সেনাবহিনী। রাজধানীর রাজপথ দখল এবং মুগাবেকে সরিয়ে নেয়ার ঘটনাকে ‘প্রেসিডেন্ট মুগাবে ও তার পরিবারকে নিরাপদ রাখা এবং প্রেসিডেন্টের আশপাশে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালানোদের ধরার অভিযান’ বলে দাবি করে আসছে সেনাবহিনী।

অন্যদিকে মুগাবের পদত্যাগ চেয়ে বক্তব্য দিলেও সেনা শাসন দেখতে চান না বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মরগান ভেঞ্জেরাই। বিরোধী দলের এ নেতা বলেন, জনগণের স্বার্থে মুগাবেকে এখনই পদত্যাগ করতে হবে এবং ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। জিম্বাবুয়েতে বর্তমানে একটি বৈধ প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

Tags: জিম্বাবুয়েরবার্ট মুগাবে
Previous Post

চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন ইমদাদুল হক মিলন

Next Post

মিয়ানমারে আবারও দমন-পীড়ন শুরু, বাড়ছে অনুপ্রবেশ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে আবারও দমন-পীড়ন শুরু, বাড়ছে অনুপ্রবেশ

ধাড়াকের পোস্টার ও শ্রীদেবী

বলিউডে গুঞ্জন: মেয়ের সঙ্গে একই পর্দায় মা শ্রীদেবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT