চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলার ছলে অস্ট্রেলিয়ান কূটনীতিকের করুণ মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 16, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় নিউইয়র্ক শহরের একটি ভবনের বেলকনি থেকে পড়ে নিহত হয়েছেন অস্ট্রেলিয়ান এক কূটনীতিক।

বুধবার স্থানীয় সময় দুপুরে জুলিয়ান সিম্পসন নামের ৩০ বছর বয়সী ওই কূটনীতিক ম্যানহাটান ভবনের সাত তলার একটি বেলকনি থেকে হঠাৎ নিচে পড়ে যান। সরাসরি মাটিতে না পড়ে দ্বিতীয় তলার ল্যান্ডিং রুমে গিয়ে আছড়ে পড়েন তিনি।

নিচে পড়ার পর গুরুতর আহত সিম্পসনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভবন থেকে নিচে পড়ে যাবার আগে সিম্পসন বন্ধুদের সঙ্গে ‘ট্রাস্ট গেম’ খেলছিলেন। পুলিশও এমনটি ইঙ্গিত দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

জাতিসংঘে অষ্ট্রেলিয়ার জুনিয়র কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। দুপুর একটার সময় পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেন।

সিম্পসন তার স্ত্রী ও বন্ধুদের নিয়ে বাইরে বেড়িয়ে ছিলেন অ্যাম্পার স্টেট বিল্ডিংয় দেখতে। সমলিঙ্গের বিয়ের বিষয়ে অস্ট্রেলিয়ার গণভোটের বিজয়কে উদযাপন করতে বিল্ডিংটিতে আলোকসজ্জা করা হয়েছিল। তারপর একটি পার্টিতে যোগ দেন তারা।

‘নিজেকে ঝুঁকিতে ফেলবেন আর বন্ধুরা তাকে উদ্ধার করবে’ এমন খেলা খেলতে গিয়ে তার মৃত্যু হয়েছে, গণমাধ্যমের এই তথ্যের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি নিউইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র মার্টিন ব্রাউন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে বেলকনির রেলিংয়ের উপর বসে গল্প করতে ও আড্ডা দিতে পছন্দ করতেন তিনি। ঘটনার সময় তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে একে ‘হৃদয় বিদারক ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা তার পরিবারের সঙ্গে শোক প্রকাশ করছি এবং মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না।’

গত দুই বছর ধরে নিউইয়র্কে বাস করে আসছিলেন সিম্পসন।

Tags: অস্ট্রেলিয়াকূটনীতিকনিউইয়র্ক
Previous Post

সক্ষম পুরুষের ৭ শতাংশও কনডম ব্যবহার করেন না, সব দায়িত্ব নারীর

Next Post

রোনালদো-রামোসের ‘বাকযুদ্ধে’ রিয়ালে ভাঙন

Next Post
রোনালদো ও রামোসের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো-রামোসের ‘বাকযুদ্ধে’ রিয়ালে ভাঙন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মা ও বোনকে ফেরত পেতে চান আমীর ফয়সাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT