চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানি বুলেটের চাইতেও সস্তা অথচ নিষ্ঠুর: জোলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 16, নভেম্বর 2017
in বিনোদন
A A
অভিনেত্রী জোলি এর সুন্দর চেহারা ও পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন অভিনেত্রী হিসেবে নয়, মানবাধিকার কর্মী হিসেবেও বিশ্বব্যাপী পরিচিত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে চলেছেন দীর্ঘদিন থেকে।

বিপর্যস্ত মানবতার কথা বলতে ছুটে বেড়িয়েছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সম্প্রতি কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আয়োজনে পিস কনফারেন্স-২০১৭ এর বক্তৃতায় নারী অধিকার রক্ষা ও যৌন হয়রানির বিরুদ্ধে কথা বলেন তিনি।

অ্যাঞ্জেলিনা জোলি বলেন: যৌন হয়রানি নারী ক্ষমতায়ন ও মানবাধিকারের জন্য একটি বড় হুমকি। যৌন হয়রানি এক ধরণের ভয়াবহ অস্ত্র, যেটি বুলেটের চাইতে সস্তা অথচ নিষ্ঠুর।

পিস কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারেও সোচ্চার ছিলেন অ্যাঞ্জেলিনা। তার বক্তৃতায় উঠে এসেছে মিয়ানমারের রোহিঙ্গা শরনার্থীদের কথাও। শরনার্থী নারীদের অবস্থা আরও করুণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন: বিশ্ব এখন বেশ অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ থেকে বিশ্বকে মুক্তি দিতে হবে। যেকোন সহিংসতায় নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় বলে তিনি উল্লেখ করেন। এক শান্তিময় পৃথিবীর বার্তাও শোনান এ হলিউড অভিনেত্রী।

এসময় মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন এবং যৌন  নির্যাতনের শিকার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসার সিদ্ধান্তের কথা জানান হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বিশেষ দূত হিসেবে আসবেন তিনি।

Tags: অ্যাঞ্জেলিনা জোলিযৌন হয়রানি
Previous Post

ভাষা সংগ্রামী তকীয়ূল্লাহ আর নেই

Next Post

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নেই এস কে সিনহার বায়োগ্রাফি

Next Post
বিচারপতি সিনহার ছবি, গভীর চিন্তায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নেই এস কে সিনহার বায়োগ্রাফি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রবার্ট মুগাবে: স্বাধীনতাকামী যোদ্ধা থেকে নিষ্ঠুর স্বৈরাচারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT