চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবন্দী মুগাবে, সেনাবাহিনীর দখলে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 15, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
জিম্বাবুয়ে সেনাবাহিনী দ্বারা গৃহবন্দী পরিস্থিতি দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের রাজধানী হারারেতে জিম্বাবুয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়, জ্যাকব জুমার সঙ্গে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের টেলিফোনে কথা হয়েছে। কথা বলার সময় আটক হওয়ার কথা জানালেও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি।

ধারনা করা হচ্ছে মুগাবের জায়গায় তার ডেপুটি এমমারসন ম্যানগাগওয়া স্থলাভিসিক্ত হতে পারেন। মাত্র সপ্তাহখানেক আগে তিনি বরখাস্ত হয়েছিলেন। জিম্বাবুয়ে ১৯৮০ সালে বৃটেন থেকে স্বাধীন হওয়ার পর থেকে শাসন করে যাচ্ছিলেন রবার্ট মুগাবে।

রাজধানী হারারের রাজপথ দখলে নিয়ে দেশটির সেনাবাহিনী টহল দিচ্ছেন। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে শহরের দক্ষিণাঞ্চল থেকে ভারী গোলাগুলির আওয়াজও পাওয়া গেছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জিম্বাবুয়েতে অবস্থানরত তাদের নাগরিকদের নিরাপদে অবস্থান নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের বাড়ি থেকে বের হতেও নিষেধ করা হয়েছে।

সেনাপ্রধানের দুর্নীতি নির্মূলের ঘোষণাকে জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ বলার পরেই এই পরিস্থিতি দেখা দিয়েছে। তবে জিম্বাবুয়ের সেনাবহিনী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার উৎখাত কিংবা ক্ষমতা গ্রহণের চেষ্টা করছে না বলেও জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জেডবিসি’র নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার থামিয়ে জাতির উদ্দেশ্যে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনা কর্মকর্তা মেজর জেনারেল সিবুসিসো মোয়ো আশ্বস্ত করেন, প্রেসিডেন্ট মুগাবে ও তার পরিবারের সব সদস্য নিরাপদে আছেন।

মোয়োর দাবি, প্রেসিডেন্টের আশপাশে থেকে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক ভোগান্তির সৃষ্টি করছে শুধু তাদের চিহ্নিত ও প্রতিহত করতেই সেনাবাহিনী ব্যারাক ছেড়েছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘আমাদের মিশন সফল হওয়ার সাথে সাথেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা করছি।’

Previous Post

ক্লান্ত কোহলি বিশ্রাম চান

Next Post

রোহিঙ্গাদের ব্যবহার করে সন্ত্রাস করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ব্যবহার করে সন্ত্রাসের বিরুদ্ধে সতর্কতা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ব্যবহার করে সন্ত্রাস করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

জাবি নাট্যমের সভাপতি রাকিব ও সম্পাদক আকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি ‘নাট্যম’র সভাপতি রাকিব, সম্পাদক আকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT