চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-আফ্রিদির পাল্টা জবাব ব্র্যাথওয়েট

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
2:45 অপরাহ্ন 14, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে খেলোয়াড়রা ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব, আফ্রিদি, নারিন- এই স্পিনত্রয়ীর তিন ওভারেই ম্যাচের অর্ধেক পেরিয়ে যায়। সঙ্গে ফর্মে থাকা পেসার আবু হায়দার, কাজ চালিয়ে নেয়া মোসাদ্দেক। রান তুলতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাভিশ্বাস অবস্থা! ঢাকা পর্বের প্রথম ম্যাচে সিলেট সেটা হাড়েহাড়ে টের পেয়েছে। খুলনাও শুরুতে সে পথে হেঁটেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শেষের ঝড়ে। ঢাকার সামনে ছুঁড়ে দিয়েছে ১৫৭ রানের লক্ষ্য।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটে এসে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫৬ রান তুলেছে খুলনা টাইটান্স। নাজমুল হোসেন শান্ত ২৪, রিলি রুশো ৩৪ ও কার্লোস ব্র্যাথয়েটের অপরাজিত ৬৪ রানে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মাহমুদউল্লাহর দল।

মঙ্গলবার শান্ত ও মিচেল ক্লিনজারের সাবধানী উদ্বোধনীতে ধীরগতির শুরু পায় খুলনা। ১৪ বলে ১০ করা ক্লিনজারকে আবু হায়দারের ক্যাচ বানিয়ে সেটার সমাপ্তি টানেন সাকিব। ২৫ বলে ২৪ করা শান্তকে সাজঘরে পাঠিয়ে বাকি কাজটা সারেন সুনিল নারিন। মাঝে ধুঁকতে থাকা ধীমান ঘোষকে (৯ বলে ২ রান) মুক্তি দেন আবু হায়দার।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও (১০ বলে ১৪) বেশিক্ষণ টেকেননি। সেখান থেকেই প্রতিরোধ আসে রুশো ও ব্র্যাথওয়েটের ব্যাটে। দুজনে দ্রুতগতিতে ৫৩ রান যোগ করেন। রুশো খানিকটা সাবধানেই ব্যাট চালিয়েছেন। আবু হায়দারের বলে মোসাদ্দেকের হাতে ধরা পড়ার আগে ৩ চারে ৩০ বলে ৩৪ রানের অবদান তার।

ব্র্যাথওয়েট শেষ অবধি ছিলেন, ২৯ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস সাজিয়েছে। যাতে ৪টি চারে সঙ্গে থাকল ৬টি বিশাল আকারের ছক্কার মার। তাতেই দেড়শ পেরিয়ে যায় টাইটান্সরা।

ঢাকার সেরা আবু হায়দার, তবে ২ উইকেট নিতে ৪ ওভারে ৪০ রান খরচ করতে হয়েছে এই পেসারকে। সাকিবও খরুচে, ৩ ওভারে ৩২ রানে এক উইকেট। পরপর দুই বলে ছয় হজম করা আফ্রিদি ৪ ওভারে ২৩ রান ও নারিন ২২ রান দিয়ে একটি করে উইকেট নিয়ে সেখানে নামের প্রতি সুবিচারই করেছেন।

Tags: আফ্রিদিব্র্যাথওয়েটসাকিব
Previous Post

প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করায় নাখোশ বিএনপি

Next Post

ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ সরকার: সুষমা স্বরাজ

Next Post
সুষমা স্বরাজ বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে ভারতের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ সরকার: সুষমা স্বরাজ

২০ দলীয় জোটের প্রতীক চিহ্ন ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় চার মাস পর ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন খালেদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT