চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিটাগংয়ের বিপক্ষেই ফিরছেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 13, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
তামিম ও তার সতীর্থরা ক্রিকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কুমিল্লার ফেসবুক থেকে

সাউথ আফ্রিকা সফরের প্রস্তুতি ম্যাচে চোট পেয়েও ঝুঁকি নিয়ে খেলেছিলেন প্রথম টেস্ট ও দ্বিতীয় ওয়ানডেতে। বাঁ-ঊরুর চোট বাড়ায় পরে টি-টুয়েন্টি সিরিজে না খেলে দেশে ফেরেন তামিম ইকবাল। ফিরে পুরো ফিট হওয়ার আগে বিপিএলে ঝুঁকিটা নিতে চান না বলে জানিয়েছিলেন। পুনর্বাসনে থাকায় বাঁহাতি ওপেনারের বিপিএলের শুরুর অংশে মাঠে নামা হয়নি। অপেক্ষাটা ফুরোচ্ছে মঙ্গলবার। শতভাগ ফিট হয়েই ফিরছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেরা তারকা।

তামিমের ফেরার ম্যাচে আবার অন্যরকম উত্তেজনাও থাকছে। গত আসরেও নেতৃত্ব দিয়েছেন চিটাগং ভাইকিংসকে। এবার দল পাল্টে কুমিল্লার ডেরায় টাইগার তারকা। বন্দরনগরীর ছেলে তামিমকে আসরের শুরুতেই নামতে হবে লোকাল দলের বিপক্ষেই।

তবে ফেরার ম্যাচে তামিম অধিনায়কত্ব করবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তার অনুপস্থিতিতে কুমিল্লার অধিনায়কত্বের ভার সামলেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি। চিটাগং ম্যাচ থেকেই তামিমের কাঁধে ভার তুলে দেয়া হবে কিনা সেটি আগেরদিন পর্যন্ত দলটির ম্যানেজম্যান্ট নিশ্চিত করেনি। দলের অফিসিয়াল ফেসবুক পাতায়ও অধিনায়কত্ব নিয়ে কোন মন্তব্য করা হয়নি, কেবল তামিম ফিরছেন বলে নিশ্চিত করা হয়েছে।

তামিমকে ছাড়াও অবশ্য দারুণ শুরুই করেছে কুমিল্লা। তিন ম্যাচের দুটি জিতে পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। তামিম জয়গুলো দেখেছেন দলের ড্রেসিংরুমের সদস্য হয়েই। ম্যাচ খেলেননি, তবে অনুশীলনে যাতে ঘাটতি না পড়ে সেজন্য দলে সঙ্গেই ছিলেন। ব্যাটিং অনুশীলনের অনুমতিও ছিল। সোমবারও নেটে ঘাম ঝরালেন অনেকক্ষণ। এবার মাঠের ২২ গজে ঝড় তোলার পালা এই মারকুটে ব্যাটসম্যানের।

অন্যদিকে চিটাগং তিন ম্যাচে এক জয় আর দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে ভাইকিংস ও ভিক্টোরিয়ান্সরা। প্রথম ম্যাচে দুপুর একটায় মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সচিটাগং ভাইকিংসতামিম ইকবাল
Previous Post

চন্দ্রকথা ও হুমায়ূনের প্রস্তাব

Next Post

আবার কবিতা আবার দাউদ হায়দার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আবার কবিতা আবার দাউদ হায়দার

তৈয়বুর রহমানের ছবি, একজন মধ্যবয়সী পুরুষ, চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তৈয়বুর রহমান ‘দুস্থ সাংবাদিক’ ছিলেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT