চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিজের দুর্বোধ্য সেই বলগুলো (ভিডিও)

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 22, জুলাই 2016
in স্পোর্টস
A A

ইংলিশ কাউন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই বাজিমাত করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন ‘দ্য ফিজ’। কাটার মাস্টারের বোলিং জাদুতে এসেক্সের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে সাসেক্স।

বল হাতে কৃপণ মোস্তাফিজ ওভারপ্রতি মাত্র ৫.৭৫ রান দেন। যেখানে অন্যান্যদের বোলারদের ইকোনমি রেট ৯-১০ রান। তিনি বোলিংও করেন সেই সময় যখন রান তোলার জন্য মরিয়া হয়ে উঠেন ব্যাটসম্যানরা। ৬, ১৬, ১৮ ও ২০তম ওভারটি করতে এসে নিজের অসামান্য বোলিং প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। দুর্বোধ্য এই বৈচিত্রময় বোলার ১৪টিই ডট বল দেন।

ষষ্ঠ ওভারে প্রথমে আক্রমণে এসে ৩টি ডট বলসহ ৪ রান দেন মাত্রই ২০ বছর বয়সী এই বিস্ময়। এরপর ১৬ তম ওভারে বল করতে এসেও ৪ টি ডট বলসহ মাত্র দুই রান দেন। ২৬ বলে ৩২ রান করা রবি বোপারাকে নিজের প্রথম শিকারে পরিণত করেন এই ওভারেই।

এরপর ১৮ তম ওভারে এসে দুই উইকেট তুলে নেন ফিজ। জেমস ফস্টারকে তৃতীয় এবং ক্যালাম টেইলরকে শেষ বলে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। ওভারটিতে ৩টি ডট বল দেন তিনি।

এরপর ম্যাচের শেষ ওভারটি করতে এসেও ৪টি ডট বল দিয়ে লাভ করেন ১ উইকেট। রায়ান টেন ডেসকোটকে আউট করেন তিনি।   

প্রথম ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রানের বড় সংগ্রহ পায় সাসেক্স।  জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করে এসেক্স।

Tags: মোস্তাফিজুর রহমান
Previous Post

একদিন আমরা বিশ্বকাপ জিতব

Next Post

ফিজের দুর্বোধ্য সেই বলগুলো (ভিডিও)

Next Post

তারেকের সাজা কার্যকরের দাবি ছাত্রলীগের

তারেকের সাজা কার্যকরের দাবি ছাত্রলীগের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT