চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের উত্তেজনা ঢাকায় হাওয়া

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:23 অপরাহ্ন 12, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
খেলাধুলার স্টেডিয়ামে দর্শকদের ভিড়, আলোচনার কেন্দ্রবিন্দু ক্রিকেট ম্যাচ।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্র্যান্ড স্ট্যান্ডের একাংশ পুরোই ফাঁকা। পূর্ব গ্যালারিতে ছড়িয়ে-ছিটিয়ে হাজারখানেক দর্শক। উত্তর-দক্ষিণ গ্যালারি, হসপিটালটি বক্সে তাকালে ফাঁকা অংশই চোখে পড়বে সবার আগে। ২৬ হাজার আসন সংখ্যার গ্যালারিতে দর্শক উপস্থিতি হাজার তিনেক! অথচ সিলেটে টিকিটের অভাবে খেলা দেখতে পারেননি হাজার হাজার দর্শক।

বিপিএল নিয়ে সিলেটে কেমন উত্তেজনা ছিল তা এই এক লাইনে প্রকাশ করা অসম্ভব। টিকিটের জন্য চারদিনই হাহাকার ছিল সিলেটবাসীর। টিকিট নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন টিকিটপ্রত্যাশীরা। ক্ষুব্ধ দর্শকদের ছোড়া ইটে আহত হয়েছেন পুলিশসহ বিসিবির নিরাপত্তা সদস্য।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক অবশ্য আগেই জানিয়েছেন সিলেটের মতো দর্শক ঢাকায় হবে এমনটা আশা করছেন না তারা, ‘শুধু শুক্রবার বা বন্ধের দিন ছাড়া ঢাকায় দর্শক পাওয়া মুশকিল। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচে আমরা দর্শক আশা করছি।’

গ্রুপ পর্বের ম্যাচে মিরপুর স্টেডিয়ামে দর্শকখরার একটি কারণ হতে পারে রান কম হওয়া। টি-টুয়েন্টিতে চার-ছক্কা দেখার আশায় থাকলেও সেটি দেখা যাচ্ছে কমই। বিপিএলের গত চার আসরে এখানে দলগুলো ১২০ থেকে ১৪০ এর মধ্যে থেমে গেছে বেশিরভাগ ম্যাচে। এবারো শুরুটা বাজেই হয়েছে। প্রথম দিন প্রথম ম্যাচে রংপুর ১৩৪ রান তুলে নির্ধারিত ওভার শেষ করে। রাতের ম্যাচে ব্যাট করতে নেমে সিলেট সিক্সার্স মাত্র ৪৩ রানে ৯ উইকেট হারিয়ে শেষ জুটির লড়াইয়ে করে ১০১।

রোববার দুপুরের ম্যাচে খুলনা টাইটানস ১৭০ রান তুললেও রাতের ম্যাচে ২০ ওভার খেলে রাজশাহী কিংস করতে পেরেছে ১১৫ রান।

Tags: বিপিএল-২০১৭
Previous Post

হুমায়ূন আহমেদ: একজন কেরানি ও তিনটি পাবদা মাছের গল্প

Next Post

তাহলে আমরা গোয়েন্দাদের কথা সরাসরি শুনবো

Next Post
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মানবাধিকার ও সংবাদ স্বাধীনতার দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাহলে আমরা গোয়েন্দাদের কথা সরাসরি শুনবো

হুমায়ূন সাহিত্য পুরস্কার পেলেন জ্যোতিপ্রকাশ ও মোজাফফর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT