চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর বাহাদুর খেতাব পেলেন যারা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
9:31 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন কর বাহাদুর খেতাব প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মিত কর দেয়ার জন্য এই প্রথমবারের মতো দেশের ৮৬ পরিবারকে ‘কর বাহাদুর’ খেতাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সারাদেশে আয়কর পরিশোধে জনগণকে উৎসাহ দিতে ও করদাতার সংখ্যা বাড়াতেই এই সম্মাননা দেয়া হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে সাত দিনের আয়কর মেলা শেষে বুধবার তাদের এই সম্মাননা দেয়া হয়।

এর আগে সারাদেশে যেসব করযোগ্য পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে কর দিয়ে আসছেন তাদের তালিকা সংগ্রহ ও যাচাই করে এই ৮৬টি পরিবারকে সনাক্ত করেছে এনবিআর। এসব কর বাহাদুরগণ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তি বা সিআইপির মর্যাদা পাবেন।

অনুষ্ঠানে কর বাহাদুরদের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

নিয়মিত করদাতাদের ‘কর বাহাদুর’ খেতাব দিয়ে চলতি বছরের ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করার সময় পুরস্কৃত করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। ওই সময় তিনি বলেছিলেন: যে পরিবারের সব সদস্য কর দেন এবং দীর্ঘদিন ধরে কর দেন তাদের আমি ‘কর বাহাদুর’ খেতাব দেয়ার প্রস্তাব করছি। বুধবার এই খেতাব দেয়ার মধ্য দিয়ে অর্থমন্ত্রীর সেই প্রস্তাবের বাস্তবায়ন ঘটলো।

কর বাহাদুর পদক পেলেন যারা
এ তালিকার মধ্যে ঢাকায় রয়েছে ১৬ পরিবার। যার মধ্যে রয়েছে খাজা তাজমহল ও তার পরিবার, এবিএম শফিউল আলম ও তার পরিবার, লতিফুর রহমান ও তার পরিবার, সৈয়দ হাসান ইমাম ও তার পরিবার, কুতুব উদ্দিন আহমেদ ও তার পরিবার, আবদুস সালাম মুর্শেদী ও তার পরিবার, আবদুল কাদের মোল্লা ও তার পরিবার, হাজী মো. কাউছ মিয়া ও তার পরিবার, সৈয়দ আবুল হোসেন ও তার পরিবার, আবদুল হক ও তার পরিবার, সৈয়দ নূরুল ইসলাম ও তার পরিবার, আহমেদ আকবর সোবহান ও তার পরিবার, একেএম রহমতুল্লাহ ও তার পরিবার, আবদুল মাতলুব আহমেদ ও তার পরিবার।তালিকায় চট্টগ্রামে রয়েছেন আট পরিবার। তারা হলেন- আলী হোসাইন আকবর আলী ও তার পরিবার, আবুল হাশেম, একেএম শামসুদ্দীন খান, ফরিদ আহমেদ, জোহাইর তাদের আলী, নুরুল ইসলাম বিএসসি, মো. এম জালাল উদ্দিন চৌধুরী, নুর নাহার জামান ও তার পরিবার।

এ ছাড়া নারায়ণগঞ্জে জসিম উদ্দিন মাসুম ও তার পরিবার, মুন্সীগঞ্জে মজিবুর রহমান, মানিকগঞ্জে সৈয়দ সোহেল ইমাম, গাজীপুরে প্রফেসর আবদুল বারী, টাঙ্গাইলে যুগলপদ শাহা, নরসিংদীতে মাঞ্জু মিয়া, ময়মনসিংহে আব্দুর রশিদ, কিশোরগঞ্জে ভাস্কর কুমার দত্ত, শেরপুরে জয়নাল আবেদীন, নেত্রকোনায় পিযূষ কান্তি ভৌমিক, জামালপুরে মির্জা আযম, ফরিদপুরে অ্যাডভোকেট রবীন্দ্রনাথ সাহা ও তার পরিবার, রাজবাড়ীতে জিল্লুল হাকিম ও তার পরিবার, গোপালগঞ্জে কাজি শওকত আলী ও তার পরিবার, মাদীপুরে শাহজাহান খান ও তার পরিবার, শরীয়তপুরে ডা. মো. মনিরুজ্জামান ও তার পরিবার, কক্সবাজারের মো. মোস্তফা ও তার পরিবার।

বান্দরবানে মাহবুবুর রহমান ও তার পরিবার, সিলেটে ফজলে হাসান ফেরদৌস ও তার পরিবার, মৌলভীবাজারে মতলুব খান ও তার পরিবার, হবিগঞ্জে সুখলাল সূত্রধর ও তার পরিবার, সুনামগঞ্জে আজিজুর রহমান ও তার পরিবার, কুমিল্লায় আফজাল খান ও তার পরিবার, নোয়াখালীতে আবুল খায়ের ও তার পরিবার, লক্ষীপুরে আবু ছায়েদ ও তার পরিবার, ব্রাক্ষণবাড়িয়ায় মো. হেলাল উদ্দিন ও তার পরিবার, চাঁদপুরে আবদুল মান্নান খান ও তার পরিবার, ফেনীতে নুর জাহান বেগম ও তার পরিবার।

রাজশাহীতে আব্দুল গাফফার ও তার পরিবার, পাবনায় স্যামুয়েল এস চৌধুরী ও তার পরিবার, নাটোরে কাইয়ূম খান ও তার পরিবার। নওগাঁয় শেখ আজাদ হোসেন ও তার পরিবার, চাঁপাইনবগঞ্জে এফ কে এম লুৎফর রহমান ও তার পরিবার, বগুড়া মতিয়ার রহমান ও তার পরিবার, সিরাজগঞ্জে সানোয়ার হোসেন ও তার পরিবার, গাইবান্ধায় আবদুল লতিফ হাক্কানী ও তার পরিবার, জয়পুরহাটে আবদুল হাকিম মণ্ডল ও তার পরিবার।

রংপুরে মহুবর রহমান ও তার পরিবার, দিনাজপুরে আকিল আহমেদ ও তার পরিবার, ঠাকুরগাঁওয়ে মোকসেদুল আলম ও তার পরিবার, পঞ্চগড়ে শফিক হোসেন ও তার পরিবার, নীলফামারীতে ওহিদুল হক ও তার পরিবার, লালমনিহাটে ফজলুল হক ও তার পরিবার, কুড়িগ্রামে মো. মইজ উদ্দিন ও তার পরিবার, বরিশালে আবদুর রাজ্জাক ও তার পরিবার, ঝালকাঠিতে সালাউদ্দিন আহমেদ ও তার পরিবার।

পিরোজপুরে মজিবুর রহমান খালেক ও তার পরিবার, পটুয়াখালীর মো. শাহজাহান মিয়া ও তার পরিবার, ভোলায় সানা উল্লাহ ও তার পরিবার, বরগুনায় হেনেরা বেগম ও তার পরিবার, খুলনায় এমএম এ সালাম ও তার পরিবার, যশোরে শফিউর রহমান মল্লিক ও তার পরিবার, চুয়াডাঙ্গায় রকিবুল ইসলাম ও তার পরিবার, মাগুরা মো. রজব আলী মজনু ও তার পরিবার, সাতক্ষীরায় গোলাম রব্বানী ও তার পরিবার, নড়াইলে ওয়াহিদুজ্জামান ও তার পরিবার, কুষ্টিয়ায় মজিবর রহমান ও তার পরিবার, ঝিনাইদহে দুলাল কুমার চক্রবর্তী ও তার পরিবার, মেহেরপুরে আবদুস সালাম ও তার পরিবার, বাগেরহাটে মীর শওকত আলী বাদশা ও তার পরিবার।

তবে ৬৪টি জেলার মধ্যে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে কোনো কর বাহাদুর পরিবার খুঁজে পাওয়া যায়নি।

Tags: আয়করএনবিআরকর বাহাদুর
Previous Post

কাকরাইলের জোড়া খুনে জনির দোষ স্বীকার

Next Post

গুগল প্লে স্টোরে বাণিজ্যিক পথচলায় আইসিটি প্রতিমন্ত্রীর উচ্ছ্বাস

Next Post
আইসিটি প্রতিমন্ত্রী গুগল প্লে স্টোরে নতুন অ্যাপ উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল প্লে স্টোরে বাণিজ্যিক পথচলায় আইসিটি প্রতিমন্ত্রীর উচ্ছ্বাস

দুই বন্ধু হাসিমুখে ছবি তুলছেন, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হাতজোড় করে বলছি, বাড়াবাড়ি করবেন না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT