চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্ত পাইলট সাব্বিরের মাসহ তিনজন আবারো রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 অপরাহ্ন 07, নভেম্বর 2017
in অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান নিয়ে ‘নাশকতার পরিকল্পনা’র অভিযোগে গ্রেপ্তারকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরখাস্ত ফার্স্ট অফিসার সাব্বির এনাম সাব্বিরের মা সুলতানা পারভীনসহ তিনজনের ফের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামি সুলতানা পারভীনের তিনদিন এবং অপর দুই আসামি সৈয়দ নুরুল হুদা মাসুম এবং মো. মাজহারুল ইসলামের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা র‌্যাব-৪ এর এসআই মো. আমিরুল ইসলাম প্রত্যেক আসামির পুনরায় পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেন।

এর আগে গত ১ নভেম্বর সুলতানা পারভীনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে মঙ্গলবার পুনরায় রিমান্ড আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে সুলতানা পারভীন জানিয়েছে, জেএমবি নেতা ফরহাদ (সারোয়ার জাহান) আইএস এ বায়াত নেয় আব্দুল্লাহার বাসায় বসে। তখন মারজান, সাগর, ফারদীন ও আরো কয়েকজন ছিল। ফরহাদ বাংলাদেশের জেএমবির আমির হিসাবে আব্দুল্লাহ, সায়েম, সুলতানা পারভীন, হযরত আলী ও আসিফকে বায়াত দেয়।

মাসুম ও মাজহারুল জিজ্ঞাসাবাদে জানায়, একদিন জীবন ও সম্রাটের সঙ্গে আব্দুল্লাহর বাসায় যায়। আব্দুল্লাহর বাসায় কবুতর, বিভিন্ন ধরনের ফ্রিজ দেখতে পাই। আব্দুল্লাহ বলে, মাজার ভাঙ্গতে গিয়ে তুমি যদি মারা যাও তবে শহীদ হবে, জান্নাত পাবে। জিহাদ বিষয়ে কথা বলার একপর্যায়ে জীবন বলেন, টেলিগ্রাফ গ্রুপের ছেলেদের নিয়ে দেশের বাইরে মিয়ানমারে গিয়ে একটি ক্যাম্প করবো। আব্দুল্লাহ বলে দেশের বাইরে না, দেশের মধ্যে ঘরে বসেই জিহাদী কার্যক্রম পরিচালনা করবো।

রিমান্ড আবেদনে আরো বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে হামলার পরিকল্পনা ও অর্থের উৎস ও সহকারীদের নাম ও ঠিকানা জানার জন্য আসামিদের পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত ১ নভেম্বর সুলতানা পারভীনের সঙ্গে ছেলে সাব্বির এমামের ৭ দিনের এবং পারভিনের আত্মীয় আসিফুর রহমান ও মো. আলম আলম এবং সাব্বিরের সহযোগী সাহাদাত হোসেন ওরফে আমির হামজা ও সম্রাট মিয়ার ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

৩১ অক্টোবর সকালে জেএমবি সদস্য ও বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার সাব্বির সহ চার জঙ্গিকে গ্রেফতার করে র‌্যাব-৪।

র‌্যাব জানায় গুলশানের হলি আর্টিজানে হামলার আগে ও পরে আবদুল্লাহ, পাইলট সাব্বির, সারোয়ার একত্রে নাশকতার পরিকল্পনা করেন। পরিকল্পনায় ছিল- সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের বাসভবনে আঘাত করা বা বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া।

Previous Post

টস হেরেও লাক্কাতুরায় সিলেটী উৎসব

Next Post

মায়ের পেটে সন্তান রেখে সেলাই করে দিলেন এক ‘কনফিডেন্ট’ ডাক্তার

Next Post
বেঁচে থাকা বাচ্চার সঙ্গে খাদিজা আক্তার

মায়ের পেটে সন্তান রেখে সেলাই করে দিলেন এক ‘কনফিডেন্ট' ডাক্তার

বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা সংবাদ, ট্রেনের ছবি ও সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT