চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের পেটে সন্তান রেখে সেলাই করে দিলেন এক ‘কনফিডেন্ট’ ডাক্তার

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:28 অপরাহ্ন 07, নভেম্বর 2017
in সম্পাদকীয়
A A
বেঁচে থাকা বাচ্চার সঙ্গে খাদিজা আক্তার

বেঁচে থাকা বাচ্চার সঙ্গে খাদিজা আক্তার

প্রথমবারের মতো মা হওয়ার বাঁধভাঙ্গা আনন্দ নিয়ে কুমিল্লার দাউদকান্দির একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন ১৯ বছর বয়সী খাদিজা আক্তার। অস্ত্রোপচারে মেয়ে সন্তানের মা হয়ে ফিরেছিলেন বাড়িতে। কিন্তু কিছু দিনের মধ্যেই নানা রকম শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। মা হওয়ার ৩৫ দিন পর জানা যায় ভয়ানক এবং চমকে যাওয়া এক তথ্য। তার গর্ভে ছিলো জমজ সন্তান। তাদের একটিকে ভূমিষ্ঠ না করিয়েই পেট সেলাই করে দিয়েছে চিকিৎসকরা। সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজাকে আবার অস্ত্রোপচার করে তার পেট থেকে মৃত বাচ্চা বের করে আনা হয়। অস্ত্রোপচারের সময় পেটে গজ, তুলা, ব্লেড, কাচি ইত্যাদি সামগ্রী রেখে দেওয়া বহু ঘটনার সঙ্গে আমরা পরিচিত। কিন্তু পেটে বাচ্চা রেখে সেলাইয়ের ঘটনা সম্ভবত এই প্রথম। সারাদেশে আলোড়ন তুলে দেওয়া এই ঘটনার পর ওই অস্ত্রোপচার করা চিকিৎসকসহ অন্যদের তলব করেন হাইকোর্ট। তলবে হাজির হয়ে  চিকিৎসক হোসনে আরা বেগম আদালতে বললেন, “আমি কনফিডেন্ট ছিলাম তাই ওই অস্ত্রোপচার করেছি।” জবাবে জ্যেষ্ঠ বিচারপতি সালমা মাসুদ চৌধুরী তাকে বলেন, আপনি ‘কনফিডেন্ট’ থাকলেন কিন্তু এতো কিছু হয়ে গেল! আমাদের এত ‘কনফিডেন্ট’ মানুষের চেয়ে দক্ষ চিকিৎসক দরকার। আমরা অবাক হয়ে যাই, এত বড় একটা ভুলের পরেও কিভাবে একজন চিকিৎসক নিজেকে ‘কনফিডেন্ট’ দাবি করে অপরাধের পক্ষে সাফাই গাইতে পারেন? দেশের চিকিৎসাখাতে এত এত উন্নতির পরেও কিভাবে একজন নারীর পেটে জীবিত সন্তান রেখে সেলাই করে দেওয়া হয়? ওই নারীর গর্ভে সন্তান আসার পর একাধিকবার আলট্রাসনোগ্রাফি করা হয়েছিল। আমাদের প্রশ্ন সেই আলট্রাসনোগ্রাফি প্রতিবেদন কি সঠিক ছিল? যদি থাকে তাহলে এতবড় ভুল কিভাবে করলেন সেই চিকিৎসক? আর যদি আলট্রাসনোগ্রাফি প্রতিবেদন ঠিক না থাকে, তাহলে লাইফ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামের ওই ক্লিনিক চলছে কি করে? আর একাধিক আলট্রাসনোগ্রাফি প্রতিবেদন ভুল হবে; এমন হতে পারে না। এর মানে দাঁড়াচ্ছে ওই নারীর অস্ত্রোপচার দায়িত্ব নিয়ে করা হয়নি। কথিত অনেক চিকিৎসকদের মতো এই চিকিৎসকও তার দায় এড়িয়ে গেছেন। এখন ধরা পড়ার পর কৌশলে নিজেকে ‘কনফিডেন্ট’ দাবি করছেন। যা একটি অপরাধ ঢাকতে আরেকটি অপরাধের শামিল বলেই আমরা মনেকরি। এক্ষেত্রে আদালতের মতো আমরাও বলতে চাই, এত ‘কনফিডেন্ট’ মানুষের চেয়ে দক্ষ চিকিৎসক আমাদের বেশি  দরকার।

Tags: চিকিৎসকপেটে বাচ্চা রেখে সেলাই
Previous Post

বরখাস্ত পাইলট সাব্বিরের মাসহ তিনজন আবারো রিমান্ডে

Next Post

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২

Next Post
বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা সংবাদ, ট্রেনের ছবি ও সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে বিজয় চিহ্ন দেখান সেলিনা হায়াৎআইভী

উপমন্ত্রীর পদমর্যাদা পেলেন সেলিনা হায়াৎ আইভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT