চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাডাইস পেপারসে ৭ শতাধিক ভারতীয়র নাম

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
2:43 অপরাহ্ন 06, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ধনী ও প্রভাবশালীদের গোপন সম্পদের হিসেবের নথি ফাঁস হওয়া নতুন ডাটাবেজ প্যারাডাইস পেপারসে ৭১৪ ভারতীয়র নামও রয়েছে। এদের মধ্যে আছেন দেশটির মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, শীর্ষ ব্যবসায়ী, বলিউড তারকাসহ বহু প্রভাবশালী ব্যক্তি।

অথচ এই নথি ফাঁস হওয়ার ঠিক দু’দিন পরই ভারত সরকার উদযাপন করতে যাচ্ছে কালোটাকা বিরোধী দিবস। কালোটাকার দৌড়াত্ম ও দুর্নীতি ঠেকাতে গত বছরের ৮ নভেম্বর দেশটির সরকার ৫০০ এবং ১০০০ রুপির নোট ২৪ ঘণ্টার মধ্যে বাতিল ঘোষণা করেছিল।

প্যারাডাইস পেপারস বিশ্বের ২৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্যের তথ্যভাণ্ডার বা  ডাটাবেজ, যে প্রতিষ্ঠানগুলোর মালিক পৃথিবীর ১৮০টি দেশের ধনী, সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিরা। আর সেই ১৮০ দেশের তালিকায় ভারতের অবস্থান ১৯তম।

১ কোটি ৩৪ লাখ গোপন নথির সমন্বয়ে গঠিত এই ডাটাবেজে রয়েছে ১৪শ’ গিগাবাইটেরও বেশি ডাটা। নথিগুলোর প্রায় ৬৮ লাখ এসেছে অফশোর আইনি সেবা সংস্থা অ্যাপলবাই এবং কর্পোরেট সেবা সংস্থা এস্টেরা থেকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের দেয়া তথ্য অনুসারে, একটি ভারতীয় কোম্পানি এই অ্যাপলবাইয়ের আন্তর্জাতিক ক্লায়েন্টদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ওই কোম্পানির কমপক্ষে ১১৮টি ভিন্ন ভিন্ন অফশোর (দেশের বাইরে অবস্থিত) ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ব্যবসা রয়েছে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে তথ্য গোপন করে অফশোর বিভিন্ন অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করা ভারতের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথাও প্রকাশ পেয়েছে প্যারাডাইস পেপারসে। এমনকি সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো ভারতীয় সংস্থার তদন্তাধীন অনেক কর্পোরেট ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানও আছে অ্যাপলবাইয়ের ক্লায়েন্টের তালিকায়।

ফাঁস হওয়া তথ্য অনুসারে, বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চন বারমুডায় প্রতিষ্ঠিত একটি ডিজিটাল মিডিয়া কোম্পানির শেয়ারহোল্ডার। ২০০০-০১ সালে জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বানেগা ক্রোরপতি’র প্রথম সিজনে উপস্থাপনার পর এই বিনিয়োগ করেন তিনি। অমিতাভ বচ্চন ও সিলিকন ভ্যালি ভেঞ্চারে বিনিয়োগকারী নাভিন চাড্ডা ২০০২ সালের ১৯ জুন জালভা মিডিয়া লি. নামের ওই প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হিসেবে নাম লেখান। প্রতিষ্ঠানটি ২০০০ সালের ২০ জুলাই বারমুডায় স্থাপিত হয়। আবার ২০০৫ সালেই বন্ধ হয়ে যায়।

ভারতীয় বৈদ্যুতিক সরঞ্জাম কোম্পানি হ্যাভেলস ইন্ডিয়া’র ২০০০ সালের ফেব্রুয়ারির পর থেকে ৫০টিরও বেশি ঝুলন্ত অফশোর সহপ্রতিষ্ঠান রয়েছে, যার বেশিরভাগেরই কর প্রদানের কোনো হিসেব নেই। প্রথমে আইল অব ম্যানে হ্যাভেলস হোল্ডিংস লি. প্রতিষ্ঠার পর একটা পর্যায়ে হ্যাভেলস মাল্টা নামে ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও এশিয়া জুড়ে ৫২টি অঙ্গপ্রতিষ্ঠান খোলে কোম্পানিটি, যেখানে ১৪ কোটি সাড়ে ১২ লাখ ইউরোর বেশি অর্থ বিনিয়োগ করা হয়।

তিনজন ব্যক্তির ছবি, পেছনে বিভিন্ন পটভূমি, একজন বক্তা মাইক্রোফোনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বলিউড তারকা সঞ্জয় দত্তের স্ত্রী দিলনাশিন সঞ্জয় দত্ত মান্যতা একাই বাহামায় নিবন্ধিত নাসজয় কোম্পানি লি. নামের একটি প্রতিষ্ঠানের অনেকগুলো পদ অধিকার করে ছিলেন। মান্যতার এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, ভারতের আয়কর আইন, ১৯৬১ অনুসারে তার সব ধরণের আয়-ব্যয়ের হিসেব ঘোষণা করা আছে।

এছাড়া তালিকায় ফোর্টিস-এসকর্টস-এর চেয়ারম্যান ড. অশোক শেঠ, কর্পোরেট লবিস্টর নিরা রাদিয়া, ওয়ান্টেড অপরাধী বিজয় মাল্যর প্রাক্তন মালিকানাধীন কোম্পানি ইউনাইটেড স্পিরিটস লি. ইন্ডিয়া, ইউপিএ সরকারের সাবেক ইউনিয়ন মন্ত্রী ভীরাপ্পা মৈলির ছেলে হর্ষ মৈলি, বিজেপি এমপি রবীন্দ্র কিশোর সিনহা, রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম, সাবেক ইউনিয়ন মন্ত্রী শচীন পাইলট, বর্তমান সিভিল এভিয়েশন বিষয়ক প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহাসহ আরও অসংখ্য রাজনীতিক এবং খ্যাত-কুখ্যাত ব্যক্তিদের নাম উঠে এসেছে। যাদের কেউ কেউ নামের ব্যাখ্যা দিলেও অধিকাংশই এখনো চুপ।

Tags: পানামা পেপারসপ্যারাডাইস পেপারসভারত
Previous Post

ব্রিটিশ মন্ত্রীর কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়ার অভিযোগ

Next Post

‘ইন্ডাস্ট্রি থেকে আর আমার পাওয়ার কিছু নেই’

Next Post

‘ইন্ডাস্ট্রি থেকে আর আমার পাওয়ার কিছু নেই’

প্রথম চুমু

সেলিব্রেটিদের অম্ল-মধুর প্রথম চুমু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT