চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ দলীয় জোটের শরীক লেবার পার্টিতে ভাঙনের সুর

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
9:14 পূর্বাহ্ন 06, নভেম্বর 2017
in রাজনীতি
A A
ঘানার জাতীয় পতাকা, লাল, হলুদ ও সবুজ রঙের সমন্বয়ে তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টিতে ভাঙন দেখা দিয়েছে। দলের চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে মহাসচিবকে বহিষ্কারের কথা জানিয়েছেন। অপর বিজ্ঞপ্তিতে মহাসচিব জানিয়েছেন চেয়ারম্যানকে বহিষ্কারের কথা।

মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্বেচ্ছাচারিতা, অনৈতিকতা এবং সংগঠন ও ২০ দলীয় জোটবিরোধী কার্যকলাপের দায়ে গঠনতন্ত্রের আলোকে মোস্তাফিজুর রহমান ইরানকে চেয়ারম্যানসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আদেশ ৫ নভেম্বর-২০১৭ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক দলের অন্যতম ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনীতিক এমদাদুল হক চৌধুরীকে চেয়ারম্যান মনোনীত করা হয়।

এখন থেকে ২০ দলীয় জোট, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের পার্টির নব মনোনীত চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়। পার্টির প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারও দিয়ে দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে মোস্তাফিজুর রহমান ইরানের পক্ষ থেকে অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান, বু‌য়ে‌টের সা‌বেক ছাত্র‌নেতা ইঞ্জি‌নিয়ার মো. ফ‌রিদ উদ্দিন‌কে ভারপ্রাপ্ত মহাস‌চিব ম‌নোনীত ক‌রে‌ছেন চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান। লেবার পা‌র্টির গঠনত‌ন্ত্রের ১৭ (গ) ধারা মোতা‌বেক তি‌নি এ ম‌নোনায়ন দেন।

দপ্তর সম্পাদক আমানুল্লাহ মহব্বত সাক্ষ‌রিত প্রেস বিজ্ঞপ্তি‌তে বলা হয়, ৫ নভেম্বর থে‌কে এ আদেশ কার্যকর হবে। বাংলাদেশ লেবার পার্টির সব নেতাকর্মীকে দলীয় ও জোটগত কর্মকাণ্ড গ্রহণ ও বাস্তবায়‌নের জন্য ভারপ্রাপ্ত মহাস‌চি‌বের সঙ্গে যোগা‌যোগ কর‌তে অনু‌রোধ করা হয়।

মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ লেবার পার্টি। জিয়াউর রহমানের আমলে লেবার পার্টি ১৯৭৭ সালের ২২ অক্টোবর মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে পুনর্জীবন ফিরে পায়। পরে জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হলে লেবার পার্টি তাতে অংশগ্রহণ করে।

মাওলানা মতীনের মৃত্যুর পর বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে আসেন মোস্তাফিজুর রহমান ইরান। ২০১২ সালে ১৮ দলীয় জোট (বর্তমানে ২০ দল) গঠিত হলে বাংলাদেশ লেবার পার্টি অন্যতম শরিক হিসেবে জোটের রাজনীতিতে অংশ নেয়।

Tags: ২০ দলীয় জোট
Previous Post

অভিনয়ের জন্য প্রস্তুত জেইন মালিক

Next Post

প্যারাডাইস পেপারসে বিশ্বের ধনী-ক্ষমতাবানদের গোপন তথ্য ফাঁস

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাডাইস পেপারসে বিশ্বের ধনী-ক্ষমতাবানদের গোপন তথ্য ফাঁস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার দুর্ঘটনায় সৌদি প্রিন্স নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT