চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী ৫ বছরে এক লাখ দক্ষ গাড়ি চালককে বিদেশ পাঠাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 05, নভেম্বর 2017
in অর্থনীতি
A A
গাড়ি চালানোর সময় ড্রাইভারের হাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে বিদেশে এক লাখ গাড়িচালকের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.নমিতা হালদার।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের বরাত দিয়ে এই তথ্য  জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্টের (এসইআইপি) আওতায় এই এক লাখ দক্ষ গাড়ি চালক তৈরি করা হবে। বিশ্বের বিভিন্ন দেশে গাড়ি চালকসহ বিভিন্ন পেশার বাংলাদেশের দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা প্রেক্ষিতে সরকার দক্ষ গাড়ি চালক তৈরি করার উদ্যোগ নিয়েছে।

গত ২২ অক্টোবর থেকে একশ’ জন ড্রাইভিং প্রশিক্ষক তৈরির লক্ষ্যে প্রথম ব্যাচের ২০ জনকে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। প্রতি ব্যাচে ২০ জন করে একশ’ ড্রাইভিং প্রশিক্ষক তৈরি করা হবে। এই কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয়ের আওতাধীন, বিএমইটি, বিআরটিএ, বিআরটিসি, পরিবহণ পুলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশিদারিত্ব নিশ্চিত করা হবে।

এছাড়াও এসব প্রতিষ্ঠানের ১০০ জন অভিজ্ঞ প্রশিক্ষক মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স এবং ভেহিক্যাল ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে এক লাখ ড্রাইভারকে বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলবে সরকার।

চলতি বছর অক্টোবর পর্যন্ত মোট ৮ লাখ ৩৪ হাজার ৭৭ জন কর্মী বিদেশ গেছেন। এরমধ্যে অক্টোবর মাসে গেছেন মোট ৯৮ হাজার। এর মধ্যে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সৌদি আরবে গেছেন ৪ লাখ ৬২ হাজার ৭১৩ জন, কাতারে ৯০ হাজার ৪৪০ জন, ওমানে ৭৪ হাজার ৯৪৩ জন, কুয়েতে ৪২ হাজার ৩১ জন, সিঙ্গাপুরে ৩৪ হাজার ৪০৫ জন এবং বাহরাইনে ১৮ হাজার ৪১০ জন।

বাংলাদেশ থেকে জাপান, গ্রীস, ইতালি, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, মরিশাস, মিশর, জর্দান, স্পেন, ওমান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ব্রুনাই, থাইল্যান্ড, মালদ্বীপ, হংকংসহ আরো কয়েকটি দেশ নারী গৃহকর্মীসহ দক্ষ ও আদা দক্ষ কর্মী নেয়ার ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে।

এসব দেশ ডাক্তার, নার্স , ইঞ্জিনিয়ার, কৃষি ও নির্মাণ কর্মী, নিরাপত্তা কর্মী, ব্যাংকিং, মৎস্য আহরণ কর্মী, সেলসম্যান, টুরিজম, গৃহকর্মী, গাড়িচালক, গামেন্টস কর্মীসহ বিভিন্ন পদে বিপুল সংখ্যক বাংলাদেশী কর্মী নেয়ার জন্য বিদেশেস্থ বাংলাদেশের স্থানীয় দূতাবাসের শ্রম ইউংয়ে যোগাযোগ করেছে।

সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং বৈদেশিক কর্মসংস্থানের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০১৭ সালে বিদেশে কর্মী প্রেরণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বছর শেষে এই সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

Previous Post

রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গি যোগাযোগ ঝুঁকিতে বাংলাদেশ

Next Post

ব্রাজিল দলেও অনিশ্চিত নেইমার

Next Post
নেইমার ব্রাজিল দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল দলেও অনিশ্চিত নেইমার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে শান্তিপূর্ণ সহাবস্থান চান পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT