চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে অপহৃত শিশু তাওসিফকে উদ্ধার করে পুলিশ

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
3:05 অপরাহ্ন 05, নভেম্বর 2017
in অপরাধ
A A
অপহৃত শিশু তাওসিফের উদ্ধার, পুলিশ ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণকারীরা পুলিশ প্লাজা শপিংমল থেকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে শিশু তাওসিফকে অপহরণ করেছিল বলে জানিয়েছে পুলিশ। অপহরণের পর তাওসিফকে তারা মধ্য কুনিপাড়ায় একটি বাসায় আটকে রেখে তার বাবার কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

রোববার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

এর আগে শনিবার ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ ও গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে অপহৃত শিশু তাওসিফুর রাহিমকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো- রুবেল রানা, শিপন শেখ ও মো:সাগর।

শুক্রবার সন্ধ্যায় বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ মোমিন আহমেদ তার স্ত্রী নাজমুন আক্তার এবং শিশু তাওসিফুর রাহিম(৬) কে নিয়ে পুলিশ প্লাজায় কেনাকাটা করতে যান।প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তারা অপহৃত শিশু তাওসিফের উদ্ধার বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসময় হঠাৎ করেই বাবা-মা’র চোখের আড়াল হয়ে যায় তাওসিফ। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাওসিফকে না পেয়ে শপিং মলের পুলিশকে জানান মোহাম্মদ মোমিন আহমেদ। কিছুক্ষণের মধ্যেই গুলশান থানা পুলিশ শপিংমলের সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে এক যুবক শিশুটির সাথে কথা বলছে।

পুলিশ কর্মকর্তা শেখ নাজমুল আলম বলেন: অপহরণের পর শিশু তাওসিফকে অপহরণকারীরা মধ্য কুনিপাড়ায় একটি বাসায় আটকে রাখে। শিশুটি বাবার মোবাইল নম্বর মুখস্থ করে রেখেছিল। তার থেকেই নম্বর পেয়ে অপহরণকারীরা দশ লাখ টাকা মুক্তিপণ চাইতে মোমিন আহম্মেদের সঙ্গে যোগাযোগ করে। শিশুটির মেধা অপহরণকারীদের গ্রেপ্তারে সহায়তা করেছে।

শেখ নাজমুল আলম বলেন, অপহরণকারীরা শনিবার ভোর চারটার দিকে র‌্যাংগস ফ্লাইওভারের নিচে মুক্তিপণের জন্য আসে। গোয়েন্দা কর্মকর্তারা আগে থেকেই ছদ্মবেশে তেজগাঁও-বিজয়সরণি ক্রসিংয়ের আশে পাশে অবস্থান নেন।

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

‘তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে গোয়েন্দারা এগিয়ে গেলে একটি প্রাইভেটকার থেকে পুলিশকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি বর্ষণ করে পালিয়ে যেতে চায় অপহরণকারীরা। পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি বর্ষণ করে। একপর্যায়ে অপহরণকারী দলের একজন গাড়ী থেকে নিচে পড়ে যায়।’

জিজ্ঞাসাবাদে রুবেল রানা জানায়, শিশু তাওসিফ হাতিলঝিল সংলগ্ন মধ্য কুনিপাড়ার একটি বাসায় আরও দু’জন অপহরণকারীর হেফাজতে রয়েছে।তাৎক্ষণিকভাবে গোয়েন্দা দল উক্ত বাড়ীতে গিয়ে অপর দুই অপহরণকারীসহ তাওসিফকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার গোলাম সাকলায়েন অল্পের জন্য গুলিবিদ্ধ না হলেও গুরুতর আহত হন বলেও জানান শেখ নাজমুল আলম।

পুলিশ জানায়: অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের সাথে আর কারা জড়িত সেটাও খুঁজে বের করা হবে।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন: আমরা শিশুটির পরিবারকে আশ্বস্ত করেছিলাম যতক্ষণ শিশুটিকে উদ্ধার করতে না পারবো ততক্ষণ অভিযান চলবে।

শিশু তাওসিফের বাবা মোহাম্মদ মোমিন আহমেদ পুলিশের গণমাধ্যম কার্যালয়ে রোববার সন্তানসহ উপস্থিত হয়ে পুলিশকে ধন্যবাদ জানান।

Tags: অপহরণপুলিশ প্লাজা শপিংমল
Previous Post

সন্দ্বীপের চরাঞ্চলে ভূমিহীনদের মানবেতর জীবন

Next Post

খিলজি চরিত্রকে বিদায় দিলেন রণবীর সিং

Next Post
প্রতীকী চিত্রশিল্পে খিলজি চরিত্রের প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খিলজি চরিত্রকে বিদায় দিলেন রণবীর সিং

‘সিনেমা দেখার জন্য এখন আর কারো স্কুল পালাতে হবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT