চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক লাবলুকে শীঘ্রই দিল্লী নেওয়া হচ্ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 04, নভেম্বর 2017
in অন্যান্য
A A
সাংবাদিক লাবলু শুয়ে আছেন বিছানায়, চোখে অসুস্থতার ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভার সমস্যার সমাধানে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান দিল্লীর ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স এ উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি ও ভোরের কাগজের চিফ রিপোর্টার আখতারুজ্জামান লাবলু। চিকিৎসকরা আশা করছেন উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন তিনি।

লিভার ও টিউমার সমস্যায় বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি আছেন সাংবাদিক লাবলু।

লাভলুর স্ত্রী ইরিনা সুলতানা শিল্পী চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমানে এখানকার লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহাতাবের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তবে তিনি উন্নত চিকিৎসার জন্য দিল্লীর ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স (আইএলবিএস) এ ভর্তি করার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, সেখানকার হাসপাতালের নির্দেশক, প্রফেসর এস কে সারিন একজন বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ। তার তত্ত্বাবধানেই লাবলুর চিকিৎসা হবে। চিকিৎসকরা আশা করছেন উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন লাবলু।

এরআগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএমএমইউ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল লাবলুকে দেখতে গিয়ে বলেন: আপনি কোনো চিন্তা করবেন না। চিকিৎসা ব্যবস্থা অনেক আধুনিকায়ন হয়েছে। আশা করি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন।

ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক লাবলুর পাশে কিছুক্ষণ সময় কাটান ও তার চিকিৎসার খোঁজখবর নেন।

গত ২৭ অক্টোবর তাকে দেখতে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সার্বক্ষণিক লাবলুর শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন তার পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবরা।

আখতারুজ্জামান লাবলু বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর ছয় বারের সভাপতি।

Previous Post

প্রাণনাশের ভয়ে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

Next Post

আজ সারাদিনে জানালার দিকে তাকাইনি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আজ সারাদিনে জানালার দিকে তাকাইনি

বাংলাদেশ ক্রিকেটার ফিজ অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে ‘ফিজ’ আফসোস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT