চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুলে ভরা বানানে ঢাবি প্রক্টরের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 04, নভেম্বর 2017
in শিক্ষা
A A
প্রতিবাদী ব্যক্তির ছবি ও ডকুমেন্টের ছবি, ভুলে ভরা বানানে ঢাবি প্রক্টরের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের মধ্যে মারামারির ঘটনায় ‘খণ্ডিত’ সংবাদ প্রকাশিত হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী।

‘দৈনিক পত্রিকা’র চিফ রিপোর্টার-বার্তা সম্পাদক বরাবর পাঠানো ৩ নভেম্বরের এই বিবৃতি অসংশোধিত বানানসহ হুবহু তুলে ধরা হলো:

“প্রিয় মহোদয়,
আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আজ ৩ নভেম্বর আপনার প্রত্রিকায় (পত্রিকায়) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের সাধারণ সভায় হাতাহাতি ও সভা পণ্ড সংক্রান্ত প্রতিবেদনটির প্রতি আমার দৃষ্টি  আকৃষ্ট হয়েছে। সংবাদটি খণ্ডিতভাবে প্রকাশিত হওয়ায় প্রকৃত ঘটনা এবং আমার নিম্নোক্ত বক্তব্যটি গুরুত্বসহকারে আপনার পত্রিকায় প্রকাশ করার জন্য অনুরোধ করছি।

ঢাবি প্রক্টরের প্রতিবাদে চিঠি, বিশ্ববিদ্যালয় অফিসের অফিসিয়াল ডকুমেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ প্রকৃত ঘটনা এবং আমার বক্তব্য 
গতকাল ২ নভেম্বর ২০১৭ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের সাধারণ সভায় সংঘটিত প্রকৃত ঘটনা হচ্ছে যে, নীল দলের নেতৃবৃন্দ ও সদস্যরা পর্যায়ক্রমে নিজ নিজ মতামত তুলে ধরেন এবং এক পর্যায়ে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেয়া হয়। আমার বক্তব্য চলাকালে ওঠে (উঠে) এসে অধ্যাপক আ. ক. ম জামাল উদ্দিন অতর্কিতে আমার বুকের বাঁ দিকে দুইহাত দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করেন। ঘটনার আকস্মিকতায় আমি স্তম্ভিত ও হতবিহবল (হতবিহ্বল) হয়ে পড়ি এবং চুপচাপ দাঁড়িয়ে থাকি। অতঃপর অধ্যাপক জামাল উদ্দিন উপর্যুপরি আমার প্রতি আক্রমণে উদ্যত হলে উপস্থিত শিক্ষবৃন্দ (শিক্ষকবৃন্দ) আমাকে রক্ষার জন্য এগিয়ে আসেন এবং আমাকে ঘিরে রাখেন। কাজেই অধ্যাপক জামাল উদ্দিন তাকে শারিরীকভাবে (শারীরিক) আক্রমণ করার যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন- তা সর্বৈব (সবৈর্ব) অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের পূর্বপরিকল্পিত আক্রমণের পর মিথ্যাচারের মাধ্যমে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার অপপ্রয়াসের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

দৈনিক পত্রিকার চিফ রিপোর্টার-বার্তা সম্পাদকের বরাবর পাঠানো এই বিবৃতির বক্তব্য অংশের নিজের স্বাক্ষরের উপরে প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী লিখেছেন ‘আপনার বিশ্বস্ত’।

২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় পূর্ব নির্ধারিত এক সভায় অংশ নিয়ে হট্টগোল শুরু করেন আওয়ামী-বাম সমর্থিত নীল দলের শিক্ষকরা। এমনকি এক পর্যায়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর কয়েকটি কথার জবাব দিলে তিনি ক্ষিপ্ত হয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ পাওয়া যায়।

‘এরপর প্রক্টরের সঙ্গে যোগ দেন রসায়ন বিভাগের শাহ মুহাম্মদ মাসুম। তিনি আমাকে ঘুষি মারেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার আমাকে আবারো ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন।’

ওই ঘটনায় ভুক্তভোগী অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন ২ নভেম্বর রাতে চ্যানেল আই অনলাইনের কাছে এভাবেই সেই পরিস্থিতির বর্ণনা দেন।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি শিক্ষকদের মারামারি
Previous Post

বিসিবি সভাপতির কণ্ঠেও সিলেট স্টেডিয়ামের মুগ্ধতা

Next Post

বড় স্কোর গড়তে পারল না চ্যাম্পিয়ন ঢাকা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বড় স্কোর গড়তে পারল না চ্যাম্পিয়ন ঢাকা

বৈঠকে ট্রাক ও ভ্যানের কাগজ পরীক্ষা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় নয়, ট্রাক-ভ্যানের কাগজ পরীক্ষা হবে টার্মিনালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT