চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র নির্মাণকেই পেশা করতে চান জুয়েইরিযাহ মউ

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
4:33 অপরাহ্ন 02, নভেম্বর 2017
in বিনোদন
A A
জুয়েইরিযাহ মউ

জুয়েইরিযাহ মউ

জুয়েইরিযাহ মউ। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের চলচ্চিত্র নির্মাণ ও প্রশিক্ষণ স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতা। এবার দিনভর নানা বর্ণাঢ্য আয়োজনে ইনস্টিটিউটের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় জুয়েইরিযাহর একটি কাহিনীচিত্র দেখানো হয়। নাম ‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’।

কাহিনীচিত্র এবং নিজের নানা কথা চ্যানেল আই অনলাইনের সঙ্গে শেয়ার করেছেন মউ।

প্রথমেই তার কাছে ‘ভয়’ কাহিনীচিত্রটি নিয়ে জানতে চাইলে তরুণ এই নির্মাতা বলেন, এটা আমার ফাইনাল ডিপ্লোমা ফিল্ম। এখানে আমি দেখাতে চেষ্টা করেছি সামাজিক যেকোন পট পরিবর্তন কিভাবে ব্যক্তিজীবনকে প্রভাবিত করে।

‘ভয়- দ্য ফেয়ার অব সাইলেন্স’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি দৃশ্য…

উদাহারণ টেনে তিনি বলেন, ব্লগার হত্যার বিষয়টি আমরা এখানে তুলে ধরতে পারি। হয়তো দেখা গেল, ব্যক্তিগতভাবে সে আমাদের কারো না কারো পরিচিত। তাই এই হত্যা শুধু সামগ্রিক নয়, একটা ব্যক্তির জীবনেও অনেক প্রভাব ফেলে। ব্যক্তির মানসিক বা পারিপার্শ্বিক অনেক চাপের হয়ে দাঁড়ায় বিষয়টি। আমি আসলে এটাকেই তুলে ধরার চেষ্টা করেছি।

কিভাবে অনুপ্রাণিত হলেন এমন একটি বিষয়কে তুলে ধরতে? এমন প্রশ্নে বললেন, নবারুণ ভট্টাচার্যের একটি লেখা ‘মৃতদেহ দর্শন’ । লেখাটি পড়ার পর আমার মনে এমন একটি ফিল্ম করার আকাঙ্খা জেগেছিল। যার বাস্তব রূপ ‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’।

জুয়েইরিযাহ মউ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্রাফিতি’র পোস্টার…

আর কোনো কাহিনীচিত্র বা ডকুমেন্টারি করার অভিজ্ঞতা আছে ‍কিনা জানতে চাইলে বলেন, হ্যাঁ এর আগেও আমি বেশ কয়েকটি শর্টফিল্ম ও ডকুমেন্টারি করেছি। তার মধ্যে ‘গ্রাফিতি’ শর্টফিল্মটি দেশে এবং দেশের বাইরেও প্রদর্শিত হয়েছে।

তিনি আরও যোগ করে বলেন, চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রদর্শনীর জন্য মোট ১৬টি চলচ্চিত্রের মধ্যে ৪টি প্রদর্শনীর জন্য নির্বাচ করেছিলেন শিক্ষকরা। এরমধ্যে আবার তিনটি ডকুমেন্টারি, বাকি একটি কাহিনীচিত্র ‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’। আর কাহিনীচিত্রটির নির্মাতা হিসেবে আমি কাজ করেছি।

শুধু কোর্স শেষ করা নাকি ভবিষ্যতে এই পেশার কাজের আগ্রহ রয়েছে জানতে চাইলে বলেন, আমি ভীষণ আগ্রহী চলচ্চিত্র নিমার্ণে কাজ করে যেতে। এটা আমার উপর চাপিয়ে দেয়া কোনো বিষয় নয়, বরং নিজস্ব আগ্রহ থেকেই এখানে কাজ করা। এটাকে আমি ধরে রাখতে চাই।

‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’-এ অভিনয় করেছেন রইস উদ্দীন, চন্দনা বিশ্বাস, আপেল, নিহার লিখন, রাব্বি, মোস্তফা তারেকসহ অনেকেই। চলচ্চিত্রটির নিবার্হী প্রযোজক মিতুল আহমেদ, সম্পাদনায় ছিলেন চৈতালী সমাদ্দর ও সিনেমাটোগ্রাফিতে রাওয়ান সায়েমা। ‘ভয়’-এর উপদেষ্টা শিক্ষক হিসেবে ছিলেন ‘সূর্যদীঘল বাড়ি’-খ্যাত চলচ্চিত্রকার মসিহ্‌উদ্দিন শাকের।

ছবি: জাকির সবুজ

Tags: গ্রাফিতিজুয়েইরিযাহ মউভয়
Previous Post

শান্তিপূর্ণ জীবন পেতে চাইলে ফেসবুকে না থাকাই ভালো

Next Post

সফল ব্যবসায়ী শাহরুখ খান

Next Post
Red Chillies Entertainment logo with Knight Rider 2 promotional poster. Channel i News - চ্যানেল আই নিউজ

সফল ব্যবসায়ী শাহরুখ খান

গিরিস মারিনি শাওয়ার পানিতে দাঁড়িয়ে, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু পুরুষের যৌন হেনস্থার শিকার হয়েছেন গিরিস মারিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT