চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিটলারের রহস্যময় গোপন তথ্য প্রকাশ করলো সিআইএ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 পূর্বাহ্ন 01, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে অ্যাডলফ হিটলার বুঝে গিয়েছিলেন তার জার্মান নাৎসি বাহিনীর পতন নিশ্চিত। তাই নিজের ভূগর্ভস্থ গোপন বাঙ্কারে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল তিনি সায়ানাইড পানে আত্মহত্যা করেন। পরে তার মৃতদেহ উদ্ধার করে তৎকালীন সোভিয়েত বাহিনী সনাক্ত করে এবং এরপর গোপন কোনো স্থানে কোনোরকম চিহ্ন না রেখে লাশটি কবর দেয়।

কিন্তু সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এমন কিছু সরকারি গোপন নথি প্রকাশ করেছে যেগুলো অনুসারে, মৃত্যুর খবরের ৯ বছর পরেও ১৯৫৪ সালে হিটলার বেঁচে ছিলেন এবং ইউরোপ থেকে পালিয়ে কলম্বিয়ায় লুকিয়ে ছিলেন – এমন একটি তথ্য তদন্ত করছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ব্যাপক আলোচিত ও রহস্যময় হত্যাকাণ্ড ও এর তদন্ত বিষয়ক তথ্যের দলিলাদি গত সপ্তাহে প্রকাশের সঙ্গে হিটলার জীবিত না মৃত, এই তদন্তের অনেক নথিপত্রও প্রকাশ করা হয়। সেখানেই মেলে এসব তথ্য।অ্যাডলফ হিটলার-সিআইএ

প্রকাশিত প্রথম দলিলে ১৯৫৫ সালের ৩ অক্টোবরের তারিখ দেয়া। সেখানে দেখা যায়, ‘সিআইমেলোডি-৩’ (CIMELODY-3) ছদ্মনাম দেয়া এক সিআইএ গোয়েন্দার সঙ্গে ‘এক বিশ্বস্ত বন্ধু’ যোগাযোগ করেছিলেন, যিনি ওই সময় ভেনেজুয়েলার মারাকাইবোতে বসবাস করছিলেন এবং এর আগে তার অধীনে ইউরোপে দায়িত্বরত ছিলেন।

কাগজে নাম প্রকাশ না করা ওই বন্ধু জানান, ফিলিপ সিট্রোন নামের এক সাবেক জার্মান এসএস সেনা সদস্য তাকে বলেছেন হিটলার এখনো বেঁচে আছেন এবং যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দশ বছরের বেশি সময় পেরিয়ে গেছে, সেহেতু তাকে আর যুদ্ধাপরাধের দায়ে শাস্তি দেয়া যাবে না।অ্যাডলফ হিটলার-সিআইএ

ওই দলিলে আরও বলা হয়, সিট্রোন ওই সময় মাসে একবার ব্যবসার কাজে কলম্বিয়া যেতেন এবং তখনই সেখানে লুকিয়ে থাকা হিটলারের সঙ্গে দেখা করে আসতেন।

সিট্রোন সিআইমেলোডি-৩’র বন্ধুর কাছে হিটলারের পাশে বসে তোলা নিজের একটি ছবিও পাঠান, যার পেছনে লেখা ছিল: অ্যাডলফ শ্রিটেলমেয়র, তুনজা, কলম্বিয়া, ১৯৫৪। এই ছবিও হিটলার সম্পর্কিত অন্যান্য তথ্যের সঙ্গে প্রকাশ করেছে সিআইএ। সিট্রোনের তথ্য মতে, ১৯৫৫ সালের জানুয়ারির দিকে সাবেক এই স্বৈরশাসক আর্জেন্টিনা চলে যান।

১৯৫৫-এর ১৭ অক্টোবরের তারিখ দেয়া আরেকটি নথিতে আরও কিছু তথ্য পাওয়ার কথা জানানো হয়, যার তারিখ নির্দিষ্ট না হলেও ধারণা করা হয়েছিল তথ্যগুলো লিখে পাঠানো হয়েছিল ১৯৫৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
এই ছবির ডানে বসা ব্যক্তিকে হিটলার এবং বামে বসা জনকে নিজে বলে দাবি করেন সিট্রোন

সেটাতে বলা হয়, সিট্রোন মারিকাইবোতে কর্মরত তৎকালীন এক সিআইএ সদস্যকে জানিয়েছেন, কলম্বিয়ার তুনজায় দেখতে হুবহু হিটলারের মতো একজন ব্যক্তিকে পেয়েছেন। ওই এলাকায় বহু প্রাক্তন নাৎসি সদস্য সেখানে বসবাস করত এবং তারা ওই ‘সম্ভাব্য’ হিটলারকে অনেক বেশি সম্মান দেখাত। তারা তাকে ‘দের ফিউরার’ ডাকত এবং নাৎসিদের বিশেষ স্যালুট প্রদর্শন করত।

এছাড়া হিটলারের বেঁচে থাকা নিয়ে এফবিআইয়ের গোপন অনুসন্ধান সংক্রান্ত তথ্যযুক্ত যেসব দলিলাদি একই সঙ্গে প্রকাশিত হয়েছে সেগুলো রয়েছে এফবিআইয়ের ওয়েবসাইটে। সেসব চিঠিপত্র ও ছবির স্ক্যান কপি দেখতে পারেন এখানে।

Tags: অ্যাডলফ হিটলারদ্বিতীয় বিশ্বযুদ্ধ
Previous Post

ভ্রাম্যমাণ আদালত চলতে পারবে আরো পাঁচ সপ্তাহ

Next Post

‘রেগে গেলেন তো হেরে গেলেন’ একটি অতি ফালতু কথা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘রেগে গেলেন তো হেরে গেলেন’ একটি অতি ফালতু কথা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন চেলসির এই হাল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT