চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মোড়কে পুরনো বোর্ড

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:09 অপরাহ্ন 31, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
নেতা ও সাংবাদিকরা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ জন পরিচালকের ২৩ জনই আগের। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার বিকেল নাগাদ সভাপতি হিসেবেও আগের নাজমুল হাসান পাপনের নামই ঘোষিত হবে।

২০১৩ থেকে ২০১৭ সালের ১৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করে নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটি। ৩১ অক্টোবর যে নির্বাচন হল, সেখানে বিজয়ীদের প্রায় সবাই বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসানকেই চাইছেন। সভাপতি হিসেবে নাইমুর রহমান দুর্জয়ের নাম টুকটাক উচ্চারিত হলেও নির্বাচনের দিন তিনি পরিষ্কার করে বলেছেন, ওই পদে বসার কোনো ইচ্ছা তার নেই।

এদিন নাজমুল হাসানের কথাও তার ফিরে আসার ইঙ্গিত পাওয়া গেল, ‘এখন যেহেতু আমাদের পরিচালক নির্বাচন হয়ে গেছে, কালকে আমরা সভাপতি নির্বাচনে বসব। এখন পর্যন্ত আগের অবস্থানই আছে। প্রত্যেক পরিচালক আমার কাছে একটাই দাবি জানিয়েছে, আমাকে সভাপতি হিসেবে চায়। এখন পর্যন্ত সেভাবেই আছে।’

এই কথা বলার পর সভাপতি হিসেবে একপ্রকার নিজেকে ঘোষণাই করে দেন তিনি, ‘যদি সভাপতি প্রার্থী না থাকে তাহলে নির্বাচন হবে না। যেহেতু কোনও প্রার্থী নেই সেহেতু আমিই আবার হচ্ছি।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হাসান পাপনসহ ২২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় ঢাকা এবং বরিশাল বিভাগের নির্বাচনের অপেক্ষা ছিল মঙ্গলবার। ঢাকার দুটি পদে নির্বাচিত হন নাইমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম। বোর্ড পরিচালক হিসেবে নতুন মেয়াদে দুই নতুনের একজন কিশোরগঞ্জ জেলার কাউন্সিলর আশফাকুল।

অপেক্ষা ছিল বরিশাল বিভাগ নিয়ে। সেখানে নাজমুল হাসান পাপনের প্যানেলের প্রার্থী এম এ আওয়াল ভুলুকে হারিয়ে দিয়েছেন আলমগীর খান আলো। তিনিও নতুন বোর্ড পরিচালকদের একজন।

আলোর কাছে ভুলুর হার প্রসঙ্গে নাজমুল বলেন, ‘আমি ভোটারদের নির্দিষ্ট কাউকে ভোট দিতে বলিনি। গতবার আমাদের সঙ্গে ভুলু ছিল, সে আসতে পারেনি। আমরা তাকে অনেক মিস করবো। সে আসলে ভালো হতো। নতুন যিনি এসেছেন, তিনি অনেক অভিজ্ঞ। তার এতো বছরের অভিজ্ঞতা আমাদের কাজে দেবে।’

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

বাংলাদেশের বাজারে আইফোন-৮ এর আনুষ্ঠানিক যাত্রা

Next Post

বুধবার শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

Next Post
জেএসসি ও জেডিসি পরীক্ষা

বুধবার শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর আহতদের উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের কূটনৈতিক এলাকায় আত্মঘাতী বোমা হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT