চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচন: বুলুকে হারিয়ে আলোর চমক

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:46 অপরাহ্ন 31, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
বিসিবি নির্বাচনের আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলমগীর খান আলো

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হাসান পাপনসহ ২২ জন আগে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় ঢাকা এবং বরিশাল বিভাগের নির্বাচনের অপেক্ষায় ছিল বিসিবি। সেখান থেকে আবার ঢাকার দুই পদের একটিতে নাইমুর রহমান দুর্জয় নির্বাচিত হবেন সেটা আগেই জানিয়েছিলেন ভোটাররা। অপেক্ষা ছিল বরিশাল বিভাগ নিয়ে। সেখানে নাজমুল হাসান পাপনের প্যানেলের প্রার্থী এম এ আওয়াল বুলুকে হারিয়ে দিয়েছেন আলমগীর খান আলো।

ঢাকা থেকে দুর্জয় ছাড়া আরেক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আশফাকুল ইসলাম। দুজনই ১৩টি করে ভোট পেয়েছেন। দুটি পদের জন্য ঢাকায় মোট প্রার্থী ছিলেন চারজন। বাকী দুই প্রার্থীর মধ্যে তানভীর আহমেদ টিটু পেয়েছেন সাত ভোট। অপর প্রতিদ্বন্দ্বী শাহীনুল ইসলাম ভুঁইয়া পেয়েছেন ৩ ভোট।

নির্বাচনী ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বোর্ড সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
নাইমুর রহমান দুর্জয়

এবার দুর্জয় বিসিবির কাউন্সিলর হন নিজ জেলা মানিকগঞ্জ থেকে। আগের কমিটিতে তিনি ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কিছু বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। নাজমুল হাসানের সঙ্গেও তার বিরোধের কথা শোনা যায়। নির্বাচনের আগে গুঞ্জন ছিল এবার তিনি বোর্ড পরিচালকও হতে পারছেন না। তবে শেষ পর্যন্ত সব ‘সমস্যা’ মিটিয়ে ফেলতে সক্ষম হন।

বরিশালে বিভাগে ভোটার ছিলেন সাতজন। তার মধ্যে আলো পেয়েছেন পাঁচ ভোট।

নির্বাচনী প্রচারণায় বিজয়ী প্রার্থী জনসমুদ্রে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
সৈয়দ আশফাকুল ইসলাম

নির্বাচন প্রক্রিয়া শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উমর ফারুক। বুধবার দুপুরে ঘোষণা করা হবে সরকারি ফলাফল।

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

ইউনেস্কোর স্বীকৃতির আগে থেকেই ৭ মার্চের ভাষণ সেরা

Next Post

সাংবাদিকদের উপর হামলা ও উৎপল দাস নিখোঁজের ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের উপর হামলা ও উৎপল দাস নিখোঁজের ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

Channel i Online news coverage of a political event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াকে স্বাধীনতার ঘোষক বলে ফেসবুকে পাকিস্তানের অপপ্রচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT