চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপরীত মেরুতে দাঁড়িয়ে সেঞ্চুরির আশায় মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 31, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একটি দল চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে প্রথম পয়েন্টের জন্য মাঠে নামছে। আর বিপক্ষ সেই ম্যাচ জিতে শেষ ষোলোয় নিজেদের জায়গা পাকা করে নিতে চাইছে। এথেন্সে এমন লক্ষ্য নিয়েই গ্রুপ ‘ডি’র ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে অলিম্পিয়াকোস। দুদলের বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকার ম্যাচে আবার সেঞ্চুরি আশায় আছেন লিওনেল মেসি।

চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত অলিম্পিয়াকোস কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি। বিপরীতে তিন ম্যাচে ৯ পয়েন্ট বার্সেলোনার। এই ম্যাচ জিতলেই কাতালান ক্লাবটি পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে।

উয়েফার ক্লাব প্রতিযোগিতায় মেসির গোল একশো ছুঁলেও, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা তারকার গোলসংখ্যা ৯৭। বার্সা সমর্থকরা অপেক্ষায় গ্রিসের মাঠেই প্রিয় দলের জয় দেখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোলের ‘সেঞ্চুরি’ দেখার জন্য।

বার্সা কোচ অতীতে দুই ধাপে কোচিং করিয়েছেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে। তাই এথেন্সের মাঠের পরিবেশ সম্পর্কে তার ভালোই জানা। তবে বার্সেলোনার সমস্যা বেড়েছে, কার্ড সমস্যার জন্য রক্ষণে জেরার্ড পিকেকে পাচ্ছে না কাতালানরা। এছাড়াও চোটের কারণে দলে নেই উসমানে ডেম্বেলে, রাফিনহা, অ্যালেক্স ভিদাল, আর্দা তুরান এবং আন্দ্রেস ইনিয়েস্তা।

মেসি-সুয়ারেজ জুটি যখন গ্রিসে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ঢুকে পড়তে মরিয়া, তখন তাদের সাবেক সতীর্থ নেইমারও ঘরের মাঠে ম্যাচ জিততে মুখিয়ে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটর বিপক্ষে।

এছাড়া শেষ ষোলো নিশ্চিত করতে মঙ্গলবার রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও বায়ার্ন মিউনিখ।

Tags: চ্যাম্পিয়ন্স লিগলিওনেল মেসি
Previous Post

ধর্ষণ চাপা দিতে দশ লাখ ডলারের প্রস্তাব দিয়েছিলেন হার্ভে

Next Post

দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের দর্শকই সবচাইতে অগ্রসর

Next Post
ডুব

দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের দর্শকই সবচাইতে অগ্রসর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুবির নিয়োগ কার্যক্রম বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT