চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে নিয়ে অখুশি পিএসজি সতীর্থরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 25, অক্টোবর 2017
in স্পোর্টস
A A

২২২ মিলিয়ন মূল্যের সোনার ডিম পাড়া হাঁস। নেইমারের যত্ন-আত্তি তো একটু বেশিই হওয়ার কথা! পিএসজি সেটার কমতিও রাখছে না। এতেই নাকি খেপেছেন ব্রাজিলিয়ান তারকার ক্লাব সতীর্থরা। এমন সংবাদ প্রকাশ করে ফরাসী গণমাধ্যম লা প্যারিসিয়ান ফাটিয়েছে বড় মাপেরই এক বোমা। নেইমারকে ঘিরে পিএসজির অভ্যন্তরে খেলোয়াড়দের গৃহযুদ্ধের আভাসও দিয়েছে পত্রিকাটি।

নেইমার কতটা বাড়তি সুবিধা পান সেটার কয়েকটি উদাহরণ দিয়েছে লা প্যারিসিয়ান। কেবলমাত্র নেইমারের যত্ন নেওয়ার জন্য নাকি দুজন ফিজিও থেরাপিস্ট নিয়োগ দিয়েছে পিএসজি!

অনুশীলন ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বড় রকমের ট্যাকল করার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা আছে ক্লাব কর্তৃপক্ষের। এমনকি দলের প্রয়োজনে রক্ষণভাগে দায়িত্ব পালন করতে হয় না নেইমারকে।

বেতন-ভাতা সংক্রান্ত সুযোগ সুবিধা তো আছেই, নেইমারই একমাত্র খেলোয়াড় যিনি নিজের ব্র্যান্ড সম্বলিত কিট ব্যাগ নিয়ে মাঠে প্রবেশ করতে পারেন। দলের অন্য খেলোয়াড়দের এ ব্যাপারে আছে কড়া নিষেধাজ্ঞা। তাদের পিএসজি লোগো সম্বলিত ব্যাগ নিয়েই মাঠে কিংবা অনুশীলনে আসতে হয়।

ভবিষ্যতে নেইমারের সুযোগ সুবিধা আরও বাড়তে পারে বলেও জানাচ্ছে ফ্রেঞ্চ গণমাধ্যমটি। যার মধ্যে আছে আগামী মৌসুম থেকে পেনাল্টি নেওয়ার একচ্ছত্র ক্ষমতা।

অবশ্য এরইমধ্যে পিএসজিতে নিজের জাত চিনিয়েছেন নেইমার। বাড়তি সুযোগ সুবিধার দাবি করতেই পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে একই দাবি করতে পারেন ক্লাবের অন্য সতীর্থরাও। কারণ ম্যাচে তো নেইমার কেবল একাই খেলছেন না!

Tags: নেইমার-পিএসজি
Previous Post

‘মাশরাফী সারাবিশ্বেই সম্মানিত’

Next Post

ভাল ইনিংসের সংখ্যা বাড়াতে চান নাফীস

Next Post

ভাল ইনিংসের সংখ্যা বাড়াতে চান নাফীস

প্রথমবার ত্রাণ পেলেন আফজালপুর চরের বসতিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT