চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটি সিনেমার গল্পে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেছি’

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
3:04 অপরাহ্ন 26, অক্টোবর 2017
in বিনোদন
A A
ওয়াহিদা মল্লিক জলি

ওয়াহিদা মল্লিক জলি

ওয়াহিদা মল্লিক জলি। একজন গুণী অভিনেত্রী। একাধারে কাজ করছেন মঞ্চ, ছোট পর্দা এবং বড় পর্দায়। সম্প্রতি তিনি কাজ শেষ করলেন চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবি ‘একটি সিনেমার গল্প’তে। এই ছবিতে তার কাজের অভিজ্ঞতা এবং  বর্তমান ব্যস্ততার নানা দিক নিয়ে সম্প্রতি চ্যানেল আই ভবনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি-

কেমন আছেন?
ভালো আছি।

‘একটি সিনেমার গল্প’ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন?
ভীষণ ভালো। সাধারণত নাটকের শিল্পী হিসেবে সিনেমাতে কাজ করতে গেলে তেমন স্বস্তি লাগে না, এখানে এমনটা হয়নি।

ছবিতে আপনার চরিত্রটি কি ছিল?
ছবিতে আমি নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেছি। নায়কের বিধবা মা যে অনেক কষ্ট করে তার সন্তানকে বড় করেছে। ছবিতে ছেলে হলো উঠতি নায়ক। ছেলের কোনো  শখ অপূর্ণ রাখেনি বিধবা মা। এমনই অন্তপ্রাণ মা যে ছেলের বিয়েতে কিছু কারণে আপত্তি থাকলেও, সেটাও মেনে নিয়েছে।

ছবির শুটিং কোথায় করেছেন?
আমার অংশের শুটিং করেছি উত্তরাতে। পুরো ছবির শুটিং তো হয়েছে সারা দেশের বিভিন্ন লোকেশনে।

চিত্রনায়ক আলমগীরের ডিরেকশনে কাজের অভিজ্ঞতা কেমন?
ডিরেক্টর হিসেবে আলমগীরের কাজ এত গোছালো ছিল যে কল্পনাকেও হার মানায়। উনি রীতিমতো প্ল্যানিং করে রাখতেন কী কী শট হবে। সবাইকে ভীষণ সম্মান দেখাতেন।

ছবিতে ঋতুপর্ণা সঙ্গে কাজের অভিজ্ঞতা?
ঋতুপর্ণার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব ভালো। ও এতো মিশুক যা বলার মতো নয়! যে আসে সবার সঙ্গে ‍ছবি তোলে, কোনো বিরক্তি নেই। প্রোডাকশন বয় থেকে শুরু করে সবার সঙ্গে সমান আন্তরিক। হয়তো এমনও হয়েছে, শট দিতে যাচ্ছে এসময় কারও অনুরোধে সে হাসিমুখে ছবি তুলছে তার সঙ্গে।

ওয়াহিদা মল্লিক জলি
ওয়াহিদা মল্লিক জলি

বর্তমানে কাজ নিয়ে ব্যস্ততা কেমন?
কাজটা একটু কমিয়ে দিয়েছি। টিভি সিরিয়াল কম করছি। কারণ, আমি একটা বই লিখছি। সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। বইটা শেষ করে তারপর কাজে মনোযোগী হবো।

বইটা কিসের ওপরে লেখা?
বইটা কস্টিউম ডিজাইনের ওপরে লেখা। কস্টিউম ডিজাইন, হিস্ট্রি, কিভাবে ডিজাইন করে সব পাওয়া যাবে এখানে। কস্টিউম ডিজাইনে আমার কাজের নানান অভিজ্ঞতা শেয়ার করেছি বইয়ে। নাটক, মঞ্চ সবক্ষেত্রেই কাজ দেবে বইটি।

বইটির নাম কী?
নামটা এখনও ঠিক করিনি। লেখা শেষ করে তারপর নাম দেবো।

মঞ্চের কাজের ব্যস্ততা কেমন?
সামনে জানুয়ারীতে শিল্পকলায় একটা নাট্যেতসব করতে চাইছি।  এখনও কিছু ফাইনাল হয়নি। আমার অভিনীত ‘সুচনা’ নাটক সেখানে মঞ্চস্থ হবে। এছাড়া কলকাতার নাট্যদলও সেখানে পারফম করবে বলে আশা করছি।

অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য
আপনাকেও ধন্যবাদ।

ছবি: সাকিব-উল ইসলাম

Tags: ওয়াহিদা মল্লিক জলি
Previous Post

ওয়াইফাই ইন্টারনেটে ধীরগতির কারণ ও সমাধান

Next Post

পাকিস্তান সফরে লঙ্কান ক্রীড়ামন্ত্রীও

Next Post
শ্রীলঙ্কা

পাকিস্তান সফরে লঙ্কান ক্রীড়ামন্ত্রীও

মগবাজার-মালিবাগে ‘বিষফোঁড়া’ অপসারণের স্বস্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT