চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চ ছড়িয়ে শেষ আটে আর্সেনাল, ম্যানসিটি, ম্যানইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 পূর্বাহ্ন 25, অক্টোবর 2017
in স্পোর্টস
A A

একই রাতে লিগ কাপের দৌড়ে মাঠে নেমেছিল আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে তিন জায়ান্টই প্রত্যাশিত জয় পেলেও দ্বিতীয় সারির দলের বিপক্ষে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে আর্সেনাল ও ম্যানসিটিকে।

কোয়ার্টার ফাইনালে পা রাখার পথে নরউইচ সিটিকে ২-১ গোলে আর্সেনাল, সোয়ানসি সিটিকে ২-০ গোলে ম্যানইউ; আর উলভারহ্যাম্পটনকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে রেখে বিরতিতে যায় আর্সেনাল। পরে অতিরিক্ত সময়ে এডওয়ার্ড এনকেটিয়ার গোলে ২-১ করে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের দল।

ম্যাচের ৩৪ মিনিটে জস মার্ফির গোলে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। হারের শঙ্কায় পেয়ে বসার পর এডওয়ার্ডের ৮৫ মিনিটের গোলেই অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। আর জয়সূচক গোল্ডেন গোলটি ৯৬ মিনিটে করেন এই তরুণ ইংলিশ ফরোয়ার্ড।

সোয়ানসি সিটিকে সেখানে তাদেরই মাঠে হারাতে অবশ্য বেগ পেতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। মিডফিল্ডার হোসে লিনগার্ডের জোড়া গোলে জয় আসে রেড ডেভিল শিবিরে। প্রথমার্ধের ২১ ও বিরতির পর ৫৯ মিনিটে গোল দুটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সেখানে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। উলভারহ্যাম্পটনের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় কোন গোলই করতে পারেনি সিটিজেনরা।

দ্বিতীয় সারির ক্লাবটির বিপক্ষে শেষে টাইব্রেকারের পরীক্ষায় নামতে হয়। তাতে নিজেরা চারটি শট লক্ষ্যে রাখার সময়ে প্রতিপক্ষ তিনটির দুটিই বাতাসে মেরে বসলে স্বস্তির জয় আসে ৪-১ ব্যবধানে।

একই রাতে লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে লেস্টার সিটিও।

Tags: আর্সেনালম্যানইউম্যানসিটি
Previous Post

শেষ ষোলোতে এক পা দিয়ে রাখল বার্সা

Next Post

সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় বসছেন বিচারপতিরা

Next Post

সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় বসছেন বিচারপতিরা

রোহিঙ্গা

যৌনব্যবসাতেও ঝুঁকছেন রোহিঙ্গা নারীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT