চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতালোনিয়া স্পেনের অংশ ছিল এবং থাকবে: রাজা ষষ্ঠ ফিলিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 21, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের ছবি, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালোনিয়া সংকটের পরিপ্রেক্ষিতে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বলেছেন, কাতালোনিয়া স্পেনের অংশ ছিল এবং থাকবে। কাতালান সরকার স্পেনে একটা ফাটল তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

অঞ্চলটির স্বাধীনতা প্রশ্নে নানামুখী ঘটনায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো মন্তব্য করলেন রাজা ষষ্ঠ ফিলিপ। উত্তর স্পেনের ওভিয়েডো শহরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এমন মন্তব্য করেন।

তিনি বলেন, স্পেনের যেসকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে তা দিয়েই স্পেন এই সংকট সমাধান করবে। একটি গণতান্ত্রিক কাঠামোতে ফাটল ধরিয়ে কোনো ভবিষ্যতই নির্মাণ করা যায় না এবং উন্নয়ন বা মুক্তির কোনো প্রকল্পই সঠিকভাবে এগোয় না।

কাতালোনিয়ার নেতারা স্বাধীনতা ঘোষণা করবে বলে ইতোমধ্যে হুমকি দিয়ে আসছে। কাতালান নেতা কার্লেস পুজদেমন বলেছেন, স্পেন যদি তাদের শোষণের মনোভাব অব্যাহত রাখে, তবে দেশটির আঞ্চলিক পার্লামেন্ট স্বাধীনতার পক্ষে ভোট দেবে।

এমন হুমকির জবাবে সরাসরি শাসন জারি করার পরিকল্পনা করছে মাদ্রিদ। কাতালোনিয়া সম্পর্কে স্পেন কী পদক্ষেপ নিতে যাচ্ছে রোববার তার একটা পরিপূর্ণ ও বিস্তারিত ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়।

কেন্দ্রীয় সরকার বলছে, তারা সংবিধানের ১৫৫ নম্বর ধারা জারি করবে। এই ধারা অনুযায়ী সরাসরি শাসন জারি করা হয়। যদি কাতালোনিয়ায় ১৫৫ ধারা জারি করা হয়, তবে এটিই হবে প্রথমবাররে মতো সরাসরি শাসন জারি করা। ১৫৫ ধারা জারির পাশাপাশি কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ দপ্তরের নিয়ন্ত্রণও কেন্দ্রের হাতে নিয়ে নেবার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

তবে ১৫৫ ধারা সরাসরি শাসন জারির অধিকার দিলেও এটি কোনো সরকারকেই স্বায়ত্তশাসন বাতিল করবার ক্ষমতা দেয়নি।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে কাতালানরা স্পেন থেকে পৃথক হয়ে যাবার পক্ষে ভোট দেন। যেখানে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল প্রায় ৯০ ভাগ ভোটার। স্পেন সেই রায় প্রত্যাখ্যান করে। এরপর বিক্ষোভ শুরু হলে সেখানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

ইতোমধ্যে পুজদেমন স্বাধীনতার ঘোষণাপত্রে সই করে স্বাধীন হয়ে যাবার জন্য জনগণের যে রায় তা বাস্তবায়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। স্পেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেয়, প্রয়োজনে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করা হবে।

Tags: কাতালোনিয়াস্পেন
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ছে সংরক্ষিত বনাঞ্চলের লাখ লাখ মেট্রিক টন গাছ

Next Post

এই বৃষ্টিতে যত্নে থাকুক পা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এই বৃষ্টিতে যত্নে থাকুক পা

বৃষ্টির পানিতে ডুবে রাস্তা ও ফুটপাত, মানুষ চলাচল কঠিন হয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবিরাম বৃষ্টিতে রাজধানীবাসীর চরম ভোগান্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT