চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 পূর্বাহ্ন 21, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ঘোর প্রদেশে দু’টি মসজিদে আত্মঘাতী এবং বন্দুক হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাবুলের ক্রাইম ব্রাঞ্চের প্রধান জেনারেল মোহাম্মদ সেলিম আলমাস সাংবাদিকদের জানিয়েছেন, কাবুলের পুলিশ ডিস্ট্রিক্ট ১৩-তে অবস্থিত একটি মসজিদে শুক্রবার সন্ধ্যায় এক বন্দুকধারী হঠাৎ করেই ঢুকে পড়ে এবং নামাযরতদের লক্ষ্য করে বেপরোয়া গুলিবর্ষণ করতে থাকে। এরপর বন্দুকধারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ৩০ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৪৫ জন।

ইমাম জামান মসজিদ নামের ওই মসজিদে সন্ত্রাসী হামলা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আলীমাস্ত মোমান্দ। তিনি জানান, হামলাকারী পায়ে হেঁটেই মসজিদে প্রবেশ করেছিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ নিহতের সংখ্যা ৩৯ বলে জানালেও সংখ্যাটি নিশ্চিত করা যায়নি।

আল-জাজিরা জানায়, দিনের দ্বিতীয় হামলাটি হয়েছে আফগানিস্তানের মধ্যাঞ্চলে অবস্থিত ঘোর প্রদেশের একটি সুন্নি মসজিদে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ সেখানে নামায চলার সময় হওয়া বোমা হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলায় কমপক্ষে ৩৩ জনের মৃতদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে প্রাদেশিক পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইকবাল নিজামি।

ঘোরে বোমা হামলায় সরকারপন্থী সাবেক মিলিশিয়া প্রধান আবদুল আহেদ নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।

জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এক আত্মঘাতী হামলাকারী একটি সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি দলটি।

এ সপ্তাহে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী বোমা হামলায় কমপক্ষে ১৭৬ ব্যক্তি নিহত হয়েছে।

Tags: আফগানিস্তানকাবুল-বোমা হামলা
Previous Post

হ্যাক করে পরীক্ষার ফল পরিবর্তন করায় শিক্ষার্থী বহিষ্কার

Next Post

শেষ পাণ্ডুলিপি পড়ে কাঁদলেন জন স্নো!

Next Post
জন স্নো

শেষ পাণ্ডুলিপি পড়ে কাঁদলেন জন স্নো!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মফল হাতে হাতেই পেলেন হাফিজ-হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT