চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেপ্যাল ইস্যুতে ফেসবুক পেজে ক্ষোভের মুখে আইসিটি মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 18, অক্টোবর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
Zunaid Ahmed Palak's Facebook profile page screenshot with reviews and profile picture. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ অক্টোবর পেপ্যাল সার্ভিস উদ্বোধন করার কথা বলে জুম সার্ভিস উদ্বোধনের খবরে সমালোচনা যেন থামছেই না। এর পরিপ্রেক্ষিতে বিতর্কের জবাব দিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজে পোস্ট দেয়ার পরও সমালোচনা থামেনি। বরং এরপর নিজের ফেসবুক পেজে ফ্রিল্যান্সারসহ প্রযুক্তি সংশ্লিষ্টদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি।

এমনকি পেজটির রিভিউ সেকশনে গিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন, পেজ রেটিং কমিয়ে দিচ্ছেন। এতে জুনাইদ আহমেদ পলক নামের ভেরিফাইড ফেসবুক পেজের রেটিং নেমে দাঁড়িয়েছে ২ দশমিক ২ স্টারে। বেশিরভাগ রিভিউদাতা প্রতিমন্ত্রীর পেপ্যাল চালুর বক্তব্যে নেতিবাচক মন্তব্য করছেন।

প্রতিমন্ত্রীর পেজে ১ রেটিং দিয়ে এইচকিউ বিডিসিলেট নামের একটি আইডি থেকে দেয়া রিভিউতে লেখা হয়: এই লজ্জ্বা আপনার নয়। এই লজ্জ্বা আমাদের। আপনার জন্য বর্তমান সরকারকে মানুষ নেগেটিভভাবে বিচার করছে। আপনার উচিত এই পদত্যাগ করে এখানে আরও দক্ষ কাউকে কাজ করার সুযোগ করে দেয়া। পেপ্যাল আর জুম বিষয়ক যে সংজ্ঞা আপনি দিলেন তা সত্যিই হাস্যকর। ইমেল মানে গুগলের জিমেল! পেপ্যাল মানে জুম! কী উদাহরণ! কোন দুনিয়ায় বাস করছেন স্যার?

মোহাম্মাদ আরমান লিখেছেন: শুধুমাত্র মিথ্যা আশ্বাস দেয়ার জন্যই এই প্রতিবাদ। সরকারের কাছে থেকে আমরা সহযোগিতা আশা করি। সহযোগিতা ছাড়া আমরা এতদিন চলতে পারছি, হয়ত সামনেও পারব। সহযোগিতা করতে না পারার জন্য আমরা কখনও প্রতিবাদ করিনি। কিন্তু মিথ্যা আশ্বাস দিয়ে রাজনীতি করাটা কষ্টকর।

নূর ইসলাম বিডি নামের একটি আইডি থেকে ১ স্টার রেটিং দিয়ে লেখা হয়েছে: জুম আগে থেকেই ছিল। নতুন কিছু আনতে পারলে বলেন। ফ্রিল্যান্সাররা এসব ভালো করে জানে যে কোনটা কী।

অনামিকা ধর নামের একজন লিখেছেন: পলক সাহেব, আইন ব্যবসায় ফিরে যান। আইসিটি মন্ত্রণালয় চালানো আপনার কাজ না।আইসিটি মন্ত্রীর সমালোচনা নিয়ে ফেসবুক পোস্টের স্ক্রিনশট. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশিরভাগ নেতিবাচক মন্তব্য-রেটিংয়ের ভীড়ে পলক ভক্তরাও কোণঠাসা। তেমন ইতিবাচক কিছু বলতে পারছেন না তারাও।

সোহাগ খান নামের একটি আইডি থেকে লেখা হয়েছে: যদিও আপনাকে অনেক পছন্দ করতাম কিন্তু পেপ্যাল নিয়ে মিথ্যাচার আমার ভালো লাগেনি।

আহাদ সিফাত লিখেছেন: এবারও আইসিটি ডিভিশন সবাইকে বিভ্রান্ত করল। দুঃখের বিষয় হলো- নেপাল, ভুটান, শ্রীলংকার মত দেশ পেপ্যাল সেবা পায়! কিন্তু আমরা পাই না! কেন? বাংলাদেশ, তাই!

গত ১০ অক্টোবর বিকেলে বিসিসি ভবনে এক অনুষ্ঠান শেষে ১৯ অক্টোবর দেশে পেপ্যাল উদ্বোধন করা হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিন্তু পরবর্তীতে পেপ্যাল জানায়, তারা আপাতত বাংলাদেশে আসছে না। বরং তাদের জুম সার্ভিস উদ্বোধন হচ্ছে ১৯ অক্টোবর। এরপর থেকেই ফ্রিল্যান্সার এবং প্রযুক্তি সংশ্লিষ্টদের সমালোচনার মুখে পড়েন তিনি।

Tags: জুনাইদ আহমেদ পলকপেপ্যাল
Previous Post

বাংলাদেশ কি আসলেই বৈষম্যের দেশে পরিণত হচ্ছে?

Next Post

ভিলিয়ার্সের ‘আমুদে’ ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শাকিব হাসান ব্যাট হাতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিলিয়ার্সের ‘আমুদে’ ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেই সেলিব্রেটিরাই এমন যৌন নির্যাতনের শিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT