চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই চাচ্ছে’

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:43 অপরাহ্ন 17, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী সভাপতি কে হবেন, এমন জল্পনা-কল্পনায় বুঁদ দেশের ক্রীড়াঙ্গন। সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী নিজের ইচ্ছায় কাউন্সিলরই হননি। সবশেষ সভাপতি নাজমুল হাসান পাপন কয়েক মাস ধরে বলছিলেন, ‘আর থাকতে চাই না।’ কিন্তু মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিলেন ফিরে আসার।

৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।  প্রিমিয়ার লিগের ক্লাব আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল হাসান। আগামীতেও বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কিনা-এমন প্রশ্নে তিনি এদিন বললেন, ‘সবাই চাচ্ছে এটাই। আগে বোর্ড পরিচালক হিসেবে নির্বাচিত হই, তারপর দেখা যাবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হয়েছে ১৭ অক্টোবর। এই চার বছর বর্তমান কমিটির আছে অনেক সাফল্য। সাফল্যের বড় অংশজুড়ে জাতীয় দলের আন্তর্জাতিক ময়দানে ভাল করা। তার সময়ই ওয়ানডে ক্রিকেটে নিজেদের সেরা র‌্যাঙ্কিংয়ে (ছয়) উঠেছে বাংলাদেশ। এখন অবশ্য একধাপ নেমে মাশরাফীবাহিনীর অবস্থান সাত।

বিসিবির বিদায়ী বোর্ড সভাপতি আশায় বুক বেঁধেছিলেন তার সময়েই র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠবে বাংলাদেশ। সেটি না হওয়ায় আক্ষেপ ঝরল তার কণ্ঠে, ‘র‌্যাঙ্কিংয়ের একটা স্বপ্ন তো রয়েই গেল। আমার ইচ্ছা ছিল পাঁচে যাব। বলেছিলামও আপনাদের। পাঁচ হয়নি, পাঁচ হওয়া উচিত ছিল। না হওয়ার কোনো কারণ দেখি না। আমি আত্মবিশ্বাসী ছিলাম আমরা পাঁচে উঠে যাব। সামনে এটাই হবে চ্যালেঞ্জ; পাঁচের মধ্যে চলে আসা।’

নাজমুল হাসানের মতে, তার সময়ে  বাংলাদেশ দল যে সাফল্য পেয়েছে তা ছিল অকল্পনীয়। মঙ্গলবার বিসিবি কার্যালয়ে চার বছরের সফলতার ফিরিস্তি তুলে ধরে পাপন সংবাদ মাধ্যমকে বলেন,  ‘টিম ভাল খেলেছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। আবার খারাপও খেলেছে। ওয়ানডেতে আমরা খুব ভালো খেলেছি। বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম। ভারতকে হারানো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি গিয়েই সেমিফাইনালে যাওয়া এগুলোই মাইলস্টোন।’

‘দেশের মাটিতে আমরা অনেক ভাল খেলেছি। পাকিস্তানের সাথে সিরিজ জিতেছি, এটা তো একটা বিরাট ব্যাপার,’ মন্তব্য করে নাজমুল হাসান বলেন, ‘ভারত, সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতেছি। এটা তো অকল্পনীয় ছিল আগে।’

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

২৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করে ৩৬তম বিসিএসের ফল প্রকাশ

Next Post

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আটকে আছে ১৫ হাজার রোহিঙ্গা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আটকে আছে ১৫ হাজার রোহিঙ্গা

তিন ফরম্যাটে ‘বিকল্প’ খেলোয়াড় চায় বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT