চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতিকে অপসারণের দায়িত্ব কার

জিপু বিশ্বাস by জিপু বিশ্বাস
8:24 অপরাহ্ন 14, অক্টোবর 2017
in আদালত
A A
প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট অভিযোগের দালিলিক তথ্যাদি রাষ্ট্রপতি নিজে আপিল বিভাগের কাছে হস্তান্তর করার পর তিনি প্রধান বিচারপতি থাকতে পারেন?

এমন প্রশ্নের উত্তরে আইন বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রধান বিচারপতি যদি অসদাচরণ করেন কিংবা মানসিকভাবে অসু্স্থ বা শারীরিকভাবে অসমর্থ হন, অথবা তার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে অপসারণ করা যেতে পারে।

‘তবে তদন্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। সুষ্ঠুভাবে তদন্ত কার্যক্রম চলতে দিতে হবে।’

অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন
সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন

তিনি বলেন: প্রশ্ন হচ্ছে, প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করবে কে? সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়ার পর সংসদ এই দায়িত্ব পালন করতে পারবে না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে রয়েছে বিতর্ক। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে এটর্নি জেনারেল ও আইনমন্ত্রী দুজনে বলছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনা আপনি বহাল হয়ে যায়নি। অন্যদিকে প্রধান বিচারপতি বলছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রয়েছে। তাহলে তদন্তের দায়িত্ব কে নিবে?

‘ফলে এক ধরণের সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে। তাহলে প্রধান বিচারপতিকে এমন অবস্থায় অপসারণের দায়িত্ব কে নেবে?’ বলে তিনি নিজেও প্রশ্নে রাখেন।

হাফিজুর রহমান কার্জন বলেন, প্রধান বিচারপতি কিছুদিন আগে ছুটি থেকে ফিরে হঠাৎ করে আবার একমাসের ছুটি নিয়ে দেশের বাইরে চলে গেলেন। যাওয়ার আগে আবার বিবৃতি দিয়ে গেলেন। এই সবকিছু কেমন যেন একটা ধোঁয়াশা মধ্যে হচ্ছে। গোপনে গোপনে ঘটছে। সবকিছু ঘটার পর আমরা জানতে পারছি।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি আপিল বিভাগের এগিয়ে আসার উপর গুরুত্ব দিয়ে বলেন: সুশাসন এবং নাগরিক অধিকারের খাতিরে রাষ্ট্রের অঙ্গগুলোর (আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ) মধ্যে মাঝেমধ্যে সংকট আসতেই পারে। তবে দেশের আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি সমন্বয়ের মাধ্যমে সংকটের সমাধান হতে পারে।

‘এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে আপিল বিভাগ।’

শনিবার সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়: গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এস কে সিনহা ছাড়া আপিল বিভাগের ৫ বিচারপতিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান। চারজন বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে এস কে সিনহার বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত দালিলিক তথ্যাদি হস্তান্তর করেন রাষ্ট্রপতি।

তার মধ্যে বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ রয়েছে।

Tags: প্রধান বিচারপতিষোড়শ সংশোধনী বাতিলসংবিধান
Previous Post

বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার স্বর্ণ চোরাচালানে জড়িত

Next Post

মান বাঁচানোর লড়াইয়ের আগে চোটে জর্জরিত বাংলাদেশ

Next Post
ফাইল ছবি।

মান বাঁচানোর লড়াইয়ের আগে চোটে জর্জরিত বাংলাদেশ

কেন ঢাকা অনিরাপদ নগরীর তালিকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT