চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পুলিশ-শ্রমিক সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:51 পূর্বাহ্ন 14, অক্টোবর 2017
in কক্সবাজার, জনপদ
A A
পুলিশ-শ্রমিক সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ জন আহত, পরিস্থিতি উত্তপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে সিএনজি শ্রমিক সংগঠনের শ্রমিকদের সংঘর্ষে ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। এসময় পুলিশের গুলিতে ৪জন গুলি বিদ্ধ হয়। ১৩ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলার কালারমার ছড়া বাজারে এঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে।

সিএনজি স্টেশন স্থানান্তর নিয়ে গত ক’দিন ধরে স্থানীয় দু’টি গ্রুপের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় মামলার আসামী ধরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মহেশখালী থানার অফিসার ইনর্চাজ প্রদীপ কুমার দাশ জানান, মহেশখালীর গোরক ঘাটা- জনতা বাজার সড়কের বদর খালী এলাকার সিএনজি স্টেশন স্থানান্তর নিয়ে উপজেলার দু’টি গ্রুপ বিরোধে জড়িয়ে পড়ে। এনিয়ে গত ৩/৪ দিন ধরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি চলে আসছে। এ নিয়ে থানায় মামলা হলে পুলিশ গতকাল ১৩ অক্টোবর বিকালে কালারমার ছড়া বাজার হতে ওই মামলার আসামী গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। এসময় তার সমর্থকরা পুলিশের উপর হামলা করে কালারমার ছড়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই রাজু আহমদ গাজীর রিভলবারের ম্যাগজিন ছিনিয়ে নেয় এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ আহত হয়।

অপর দিকে স্থানীয়রা জানান, ঘটনার সময় পুলিশ গুলি চালালে ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন সিএনজি শ্রমিক আহত হয়। এই ঘটনায় পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকায় শান্তি রক্ষায় পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ও সি প্রদীপ কুমার দাশ।

Tags: কক্সবাজারের মহেশখালীপুলিশের সঙ্গে সংঘর্ষ
Previous Post

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি চালিয়ে যেতে ট্রাম্পের অস্বীকৃতি

Next Post

রান্নাঘরের যে অভ্যাসগুলো ক্ষতি করছে আপনার

Next Post
রান্নার ভুল

রান্নাঘরের যে অভ্যাসগুলো ক্ষতি করছে আপনার

বুড়িগঙ্গা নদীতে ছোট নৌকা ও বড় নৌকা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়িগঙ্গার কালচে পানি ধীরে ধীরে স্বাভাবিক রঙে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT