চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি, বাঁ পা আর সরাসরি বিশ্বকাপ

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
7:35 পূর্বাহ্ন 11, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
মেসি বিশ্বকাপ ফুটবল ম্যাচে গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধারাভাষ্যকার গোওওওলল বলে চিৎকার করছেন। কিছুতেই থামছেন না। গ্যালারি থেকে ভেসে আসছে সাইক্লোন। কেউ কাঁদছেন কেউ হাসছেন। চোখের জল আর হাসি যেন মিলেমিশে একাকার। ‘ঈশ্বর প্রদত্ত’ ওই বাঁ পা থেকে তিনটি গোল। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে আর্জেন্টিনার সরাসরি বিশ্বকাপে চলে যাওয়া। ১০ আর ১১ অক্টোবরের রাত-সকাল মিলিয়ে ইকুয়েডরের মাঠে লেখা হল এমনই মহাকাব্য।

অন্য ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চিলি ৩-০ গোলে হারায় বাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে পেরুকে খেলতে হবে প্লেঅফে। ব্রাজিল এই অঞ্চল থেকে সেরা। তিন নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে মেসির দল।

সাম্পাওলি এদিন ৩-৪-২-১ পজিশনে দল সাজান। জাভিয়ের মাসচেরানো সেই ডিফেন্সিভ মিডেই দাঁড়িয়ে যান। বার্সার এই নামকরা মিডফিল্ডার আর্জেন্টিনার হয়ে গত কয়েক বছর ধরে অ্যাটাকিং বাদ দিয়ে ডিফেন্সিভ মিডে খেলছেন। তাকে সঙ্গে দেন ওটামেন্ডি এবং মের্কাদো। মাঝমাঠে সালভিও, পেরেজ, বিগলিয়া এবং অ্যাকুনা। তাদের সামনে মেসি এবং ডি মারিয়া। আর স্ট্রাইকে বোকা জুনিয়র্সের বেনোদেত্তো।

ম্যাচের একদম শুরুতে, প্রথম মিনিটে কোটি হৃদয়ের কল্লোল থেমে যাওয়ার উপক্রম হয় ইকুয়েডরের রবের্তোর এক হেডে। বক্সের ঠিক মাঝখানে সেই হেড চলে যায় রোমারিও ইবারার কাছে। বাঁ পায়ের শটে ডান কোনা দিয়ে বল জালে পাঠান।



মেসির বাঁ পায়ে এই রাত লুটাবে বলেই এভাবে পিছিয়ে পড়া। আর ১২তম মিনিটে ফিরে আসা। বক্সের ঠিক সামনে থেকে বল ধরে ডি মারিয়াকে ছাড়েন ফুটবল জাদুকর। মারিয়া তিন পা এগিয়ে কাটব্যাক করে ফের মেসিকে বল দেন। দুই পাশে দুই ডিফেন্ডার। সামনে গোলরক্ষক। বল ডান পায়ের পজিশনে। মেসি ব্যবহার করলেন তার ঈশ্বরপ্রদত্ত ওই বাম পা। টোকা দিয়ে খুঁজে নিলেন জাল।

মেসি বাঁ পা দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় গোলটিও মেসি-মারিয়া বোঝাপড়ার এক অপূর্ব দৃশ্য। ২০তম মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে মেসিকে বল দেন মারিয়া। ভিড়ের ভেতর থেকে পাশ কাটিয়ে মেসি আগে উঠে যান। সামনে গোলরক্ষক। পাশে তিনজন। এবারও সেই বাঁ পা। প্রথম পোস্ট দিয়ে জোরালো শট। একটু তুলে মারেন। গোলরক্ষক মাটিকামড়ানো পাস ভেবে ডাইভ দিতে চেয়েছিলেন। বল জালে জড়ায় তার মাথার উপর দিয়ে।

৩৩ মিনিটে ডিবক্সের ঠিক সামনে থেকে ডি মারিয়ার জন্য সুস্বাদু একটি পাস সাজিয়ে দেন মেসি। গোলরক্ষকের সামনে থেকে চিপ করতে যেয়ে ব্যর্থ হন মারিয়া।

প্রথমার্ধের হিসাব-নিকাশ:

এই সময়ে দুদলই প্রায় সমানে সমান লড়াই করেছে। সমতায় ফেরার পর আর্জেন্টিনা বেশি বেশি পাসিং ফুটবল খেলতে থাকে। এ সময় ২১৩টি পাস দেন মেসিরা। ইকুয়েডর ২০৩টি। গোলমুখে দুদলের শট ছিল তিনটি করে।

দ্বিতীয়ার্ধ:

দুই দলই রক্ষণে নজর দিয়ে শুরু করে। ৫৮ মিনিটে মেকার্দো গোলের কাছে গিয়েও ফিরে আসেন।

৬২তম মিনিটে আবার আর্বিভূত হন মেসি। মাঝ মাঠের একটু উপর থেকে পেরেজ বল দেন। এবার একটু দূর থেকে শট নেন। অবদান সেই বাঁ পায়ের। সঙ্গে লেগে ছিলেন তিনজন। আগুয়ান মেসি বল কাট করে হালকা বাঁদিকে সরে যান। প্রতিপক্ষ ডিফেন্ডার হাত দিয়ে ফেলে দেয়ার আগেই বল তুলে মারেন। গোলমুখ ছোট করতে রক্ষক একটু সামনে ছিলেন। তাতে কাজ হয়নি। মেসির তুলে দেয়া বল তার মাথার উপর দিয়ে জালে জড়ায়। ইকুয়েডর গোলরক্ষক সামনে পজিশন নেয়ায় বল টাচও করতে পারেননি!

মেসি ও অন্য খেলোয়াড়রা ফুটবল খেলছেন, বিশ্বকাপের ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৬৮তম মিনিটে বিপজ্জনক এলাকা থেকে বেনোদেত্তোকে দারুণ একটি স্কয়ার-পাস দেন মেসি। ইকুয়েডর কর্নারের বিনিময়ে সেবার রক্ষা পায়।

দুই মিনিট বাদে আবার মেসির কাছ থেকে বল পেয়ে নষ্ট করেন ওই বেনোদেত্তো। গোটা ম্যাচেই যিনি নিজের ছায়া হয়ে ছিলেন।

৭১তম মিনিটে ইকুয়েডরের পেদ্রো ভেলাসকো ৩৫ গজ দূর থেকে ডান পায়ে শট নেন। বারের বেশ উপর দিয়ে বল বাইরে যায়।

৭৯তম মিনিটে ইকুয়েডরের একটি সুযোগ নষ্ট হয়। রামিজের ক্রস থেকে এস্ত্রাদা বক্সের ভেতর থেকে হেড নেন। কিন্তু লক্ষ্য ঠিক থাকেনি। ৯০ মিনিটের পরও ইবারা এবং ওই এস্ত্রাদা দুদুটি সুযোগ মাটি করেন।

‘সুযোগ’ তাদের কারণে মাটি হয়নি। এ যে নিয়তির খেলা। কোনো একজন কোথাও বসে নিশ্চয়ই আপন মনে লিখে রেখেছিলেন, এ রাত লুটাবে মেসির পায়!

 

Tags: বিশ্বকাপ বাছাই পর্ব
Previous Post

রাশিয়ার টিকিট পেল পর্তুগাল-ফ্রান্স, বাদ নেদারল্যান্ডস

Next Post

৯০০ কোটি ডলারে অ্যাপলকে কিনে নিচ্ছে গুগল!

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৯০০ কোটি ডলারে অ্যাপলকে কিনে নিচ্ছে গুগল!

ব্রাজিলের খেলোয়াড়রা উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাপটেই জিতেছে ব্রাজিল, বিশ্বকাপে উরুগুয়ে-কলম্বিয়াও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT