চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কলেরা টিকা কর্মসূ্চি 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 10, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A

বাংলাদেশ নতুন করে আসা রোহিঙ্গারা ও স্থানীয় জনগোষ্ঠিকে মারাত্নক ডায়রিয়াজনিত রোগ থেকে সুরক্ষা দিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কলেরার টিকা খাওয়ানোর কার্যক্রম শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই শতাধিক ভ্রাম্যমান টিকাদানকারী দলের কাছে ৯ লাখ ডোজ টিকা সরবরাহ করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে উখিয়া ও টেকনাফ এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই দুটি অঞ্চলে আগে থেকে অবস্থান করা এবং নতুন করে আসা রোহিঙ্গাদের এই টিকাদানের আওতায় নিয়ে আসা হয়েছে।

গত ৭ অক্টোবর বাংলাদেশে নিয়ে আসা মোট ৯ লাখ ডোজ টিকা দুই দফায় বিতরণ করা হবে। প্রথম দফায় এক বছর বা তার বেশি বয়সী মোট ৬ লাখ ৫০ হাজার শিশুকে এই টিকা খাওয়ানো হবে।দ্বিতীয় ধাপে আগামী ৩১ অক্টোবর থেকে বাড়তি সুরক্ষা দিতে এক থেকে পাঁচ বছর বয়সী ২ লাখ ৫০ হাজার শিশুকে এই টিকা খাওয়ানো হবে।

ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বলেন, ২০১৬ সালের হাইতির পর এটিই হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টিকা খাওয়ানোর কার্যক্রম। কলেরা একটি বিপজ্জনক রোগ, বিশেষ করে আবদ্ধ ও অস্বাস্থ্য কর পরিবেশে থাকা শিশুদের ক্ষেত্রে। তাই এই রোগ প্রতিরোধ অত্যাবশ্যক।

ক্যাম্প ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র গুলোতে  গত সপ্তাহে ডাইরিয়া আক্রান্ত সংখ্যা কমপক্ষে ১০ হাজার ২‘শ ৯২ জনের রিপোর্ট  পাওয়া গেছে।ইউনিসেফ, ডব্লিউএইচও পরিকল্পনা, বিতরণ, স্বেচ্ছাসেবী ট্রেনিং, পরিচালনা ব্যায় ও পর্যবেক্ষনের মাধ্যমে এই কার্যক্রম চালাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহায়তা করছে।

টিকা কার্যক্রম পরিচালনা করতে প্রতি দলে পাঁচ জন করে উখিয়ায় ১৫০ টি এবং টেকনাফে ৫০ টি  দল পাঠানো হয়েছে।

Tags: ইউনিসেফ বাংলাদেশকলেরা টিকাবিশ্ব স্বাস্থ্য সংস্থারোহিঙ্গা
Previous Post

টাঙ্গাইলে শিশু পাচারকারী সন্দেহে আটক দুই, পাঁচ শিশু উদ্ধার

Next Post

‘অচেনা’ বেহরেনডর্ফের কাছেই হারল ভারত

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার জশ হেজলউড ভারতের ক্রিকেটার পাণ্ডের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অচেনা’ বেহরেনডর্ফের কাছেই হারল ভারত

নোবেল পুরস্কার মেডেল, আলফ্রেড নোবেল এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেল, কোথায় তোমার ‘শান্তি?’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT