চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা মোকাবেলায় ১৩ হাজার টন চাল ও সাড়ে ৫ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 30, জুলাই 2016
in বাংলাদেশ
A A

দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ হাজার মেট্রিক টন চাল, নগদ সাড়ে ৫ কোটি টাকা ছাড় করেছে। এছাড়া এর বাইরে ত্রাণ সামগ্রীর ৮ হাজার প্যাকেট ও পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্লাবিত জেলা সমূহে পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শনিবার দুর্যোগ ব্যাবস্থপনা অধিদপ্তরে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংবাদ সম্মেলনে বলেন, “উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য ত্রাণের কোন অভাব নেই। প্রত্যেক জেলায় চাহিদার চেয়েও বেশি খাদ্যশস্য, নগদ টাকা ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।”

মন্ত্রী বলেন, এ পর্যন্ত প্লাবিত ১৬ জেলার ৫৯ উপজেলার ৩০৯ ইউনিয়নের ৩ লাখ ৯৩ হাজার ৪৯৬টি পরিবারের ১৪ লাখ ৭৫ হাজার ৬১৫ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব মানুষের আশ্রয় দেয়ার জন্য ৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানে ৭ হাজার ৩৭৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, প্রয়োজনে আরও আশ্রয় কেন্দ্র খোলা হবে এবং বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত তাদের সেখানে থাকা- খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। বন্যা প্লাবিত এলাকায় এখন পর্যন্ত ৩৬৪ টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী মায়া বলেন, এখন পর্যন্ত বন্যায় বিভিন্ন কারণে ১৪ জন লোক মারা গেছেন। এর মধ্যে রংপুরে এক জন, কুঁড়িগ্রামে দুই জন, গাইবান্ধায় চার জন ও জামাল পুরে সাত জন মারা গেছেন।

মায়া চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বা অতিরিক্ত সচিবের নেতৃত্বে প্রত্যেক জেলার ত্রাণ তৎপরতা মনিটরিং করার জন্য জেলাভিত্তিক একটি করে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এঁরা প্রতিদিনের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ এবং প্রতিদিনের প্রতিবেদন মন্ত্রণালয়কে অবহিত করবেন।

মন্ত্রী বন্যা প্লাবিত এলাকার মানুষের দুর্দশা লাঘবে সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tags: বন্যা
Previous Post

মোস্তাফিজের অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

Next Post

বন্যা মোকাবেলায় ১৩ হাজার টন চাল ও সাড়ে ৫ কোটি টাকা

Next Post

দেশের বাজারে পেনড্রাইভ পিসি

দেশের বাজারে পেনড্রাইভ পিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT