চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যা পেয়ার অব স্যান্ডেল

ফজলুর রহমান by ফজলুর রহমান
9:46 অপরাহ্ন 08, অক্টোবর 2017
in মতামত
A A
বাল্যবিবাহের জন্য পা ঢেকে রাখা তরুণী ও শিশুদের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথার ওপর অসীম শূন্য আকাশ। পায়ের তলায় নরম যে মাটি তাও বেগানা। কতগুলো মানুষ। কতগুলো শিশু; ভবিষ্যতহীন। এই যদি হয় একটা সিনেমার বিষয়, তবে তার নাম কী হবে?

এক. বর্ষা পেরিয়ে তখন শরৎকাল। তবে বর্ষার দাপট শেষ হয়নি। টানা বৃষ্টি চলছেই। সেই বৃষ্টির মধ্যেই গভীর অনিশ্চয়তার বাতাসে জন্ম নেয় একটি শিশু। মায়ের কোলে হাত-পা নেড়ে সে কেঁদে উঠে। মায়ের কোলে শিশুর সেই কান্নার দৃশ্য দিয়েই সিনেমার শুরু।

দুই. তারপর অনেক অনেক দৃশ্য। সবই বেদনার। এসব দৃশ্যে নীল আকাশ নেই, নেই সমুদ্রবিলাস বা অরণ্যের দিনরাত্রির কাব্যকথা। শিশু কাঁদছে। মায়ের উদাসীন-ভরসাহারা দৃষ্টি। কাদাজলে পড়ে থাকা চালকুড়ানো এক অসহায় নারীর মুখ, অসুস্থ অচল মানুষকে ভাড়ে করে বয়ে নেয়া, পানের একটু পানির জন্য বিপদসঙ্কুল পথ পাড়ি দেয়া নারী, ত্রাণের জন্য ভিড় ঠেলাঠেলি যুদ্ধ, পেছনে ফেলে আসা বাস্তুভিটার জন্য হাহাকার এসব দৃশ্যই তুলে আনা হয়েছে এ সিনেমায়।

জসিম আহমেদ
জসিম আহমেদ

তিন. মাত্র সাড়ে চার মিনিটের সিনেমা। একটিও কথা নেই তাতে। নির্মাতা বলছেন ডক্যুমেন্টারি। মিউজিক সংযোজন করা হয়েছে। যতটুকু না দিলেই নয় ঠিক ততটুকু বর্ণনা দেয়া হয়েছে কয়েকটি ইংরেজি বাক্যে। এটাকে সাবটাইটেল বলা যেতে পারে, না বললেও দোষের হবে না। তবে স্থান-কাল-পাত্র আর অবস্থাটা ভিন্নভাষী-অন্য ভূগোলের মানুষকে বোঝানোর জন্য এই প্রয়াসটুকু করেছেন নির্মাতা।

চার. সময়ের প্রয়োজন মেটাতে, নিজের খেয়ালে সিনেমাটি করেছেন জসিম আহমেদ। লেখার কাজটি করেছেন সংবাদকর্মী ফরিদ আহমেদ। জসিম তার অল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘দাগ’ নিয়ে হাজির ছিলেন গেলো কান উৎসবে। আর জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে নানা রকম ভাবনা আছে তার। জসিম আপাতত সিনেমার নাম দিয়েছেন ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’। কেনো এমন নাম? মা-বাবার সঙ্গে পালিয়ে আসা, দেশ ছেড়ে, নিজেদের ভূমি থেকে পালিয়ে আসা এক শিশুর হাতে এক জোড়া স্যান্ডেল। সেই স্যান্ডেল জোড়া ধীরে ধীরে উঠে গেলো ওপরে। এখানেই ইতিটানা হলো সিনেমার। তারপর জসিম প্রশ্ন করলেন, স্বাভাবিক শৈশব-কৈশোর হারানো-মাতৃভূমি থেকে উচ্ছেদ এই শিশু কাকে দেখাচ্ছে এই জুতো; এটাই আমি তুলে ধরতে চাই এ পৃথিবীর বিবেকের কাছে।

পাঁচ. ব্যস, কথা এটুকুই। অ্যা পেয়ার অব স্যান্ডেল একটি কথা না বলেও অনেক কথা বলে দেবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: দেশ ছেড়ে পালানো রোহিঙ্গা
Previous Post

নির্বাচনী সংলাপ: হলফনামাকে ‘বাড়তি কাগজ’ মনে করছেন ইনু

Next Post

ব্লু হোয়েল আসলেই কি বাংলাদেশে?

Next Post
একটি পরিবারের ছবি, যেখানে দুই শিশু ও তাদের বাবা-মা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্লু হোয়েল আসলেই কি বাংলাদেশে?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে ব্যক্তি উদ্যোগে সমন্বিত খামার করে সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT